এক্সপ্লোর

বিভাজন ঘটিয়ে মানুষকে লড়িয়ে দিচ্ছে বিজেপি: রাহুল

বিলাসপুর: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করলেন রাহুল গাঁধী। তাঁর দাবি, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে এবং দলিত ও আদিবাসীদের ওপর হামলা ক্রমাগত চলছেই।

উন্নাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা মহিলাকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিঃস্তব্ধতা’ নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি। বলেন, দেশের পরিবেশ খারাপ হচ্ছে। দলিত, আদিবাসী, মহিলা ও যুবকদের ওপর হামলা হচ্ছে। যেখানেই বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানেই তারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে।

শুক্রবার, ছত্তিশগড়ের বিলাসপুরে দলের বুথ-শ্রেণি কর্মীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন রাহুল গাঁধী। বলেন, উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক এক মহিলাকে ধর্ষণ করলেন। অথচ, প্রধানমন্ত্রী একটা শব্দও খরচ করলেন না। যখন কোনও প্রধানমন্ত্রী দিশা দেখান না, দেশ দিশাহীন হয়ে পড়ে।

রাহুল বলেন, যখন প্রধানমন্ত্রী উনা বা রোহিত ভেমুলা কাণ্ডে মৌন থাকেন, যখন দলিতদের ওপর হামলা হয়, তখন ওরা (অভিযুক্ত) মনে করে, যা হয়েছে ঠিক হয়েছে। একজন প্রধানমন্ত্রী দেশকে দিশা দেখান। ঠিক যেমন মুখ্যমন্ত্রী দেখান রাজ্যকে।

রাহুলের দাবি, ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় থাকলে, যারা মহিলা ও দলিতদের বিরুদ্ধে অপরাধ করছে, তাদের কঠোর সাজা দেওয়া হত। কেউ দেশের আইন ভাঙলে, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, তার আগে, ছত্তিশগড়ে ২ দিনের সফরে রয়েছেন রাহুল। তাঁর এই সফর গুরুত্বপূর্ণ কারণ, চলতি বছরের শেষেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে।

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget