এক্সপ্লোর

জিএসটি কাউন্সিল ২৭টি পণ্যে কর ছাড় দেওয়ায় দেশে আগাম দীপাবলি, দাবি প্রধানমন্ত্রীর

আমদাবাদ: জিএসটি কাউন্সিল ২৭টি পণ্যের উপর করের পরিমাণ কমানোয় এবং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোয় দেশে আগাম দীপাবলি এসে গিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুজরাতের ওখা থেকে বেট দ্বারকার মধ্যে একটি সেতুর শিলান্যাস করে তিনি বলেছেন, ‘আমরা বলেছিলাম, জিএসটি-র খামতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তিন মাস ধরে পর্যালোচনা করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই জিএসটি কাউন্সিলের বৈঠকে ২৭টি পণ্যের উপর থেকে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে নাগরিকদের কাছে আগাম দীপাবলি এসে গিয়েছে।’ গুজরাত সফররত মোদী আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘পরিকাঠামোর উন্নয়নের ফলে আর্থিক ক্ষেত্রেও উন্নতি হওয়া উচিত। এর ফলে সামগ্রিক উন্নয়নও হয়। কিন্তু যখন মাধবসিংহ সোলাঙ্কি জি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমার মনে আছে, সংবাদপত্রের প্রথম পাতায় বিজ্ঞাপন দেখেছিলাম, মুখ্যমন্ত্রী জামনগরে একটি জলের ট্যাঙ্ক উদ্বোধন করতে যাবেন। উন্নয়ন নিয়ে তাঁদের এরকমই সংকীর্ণ মানসিকতা ছিল।’ গুজরাতে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাজ্য সরকার সামগ্রিক উন্নয়ন করছে। কাণ্ডলা বন্দরের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আলং নতুন জীবন পেয়েছে। সেখানে কর্মরত শ্রমিকদেরও উন্নতির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলিই প্রকৃত উন্নয়নমূলক পদক্ষেপ। ওখা ও বেট দ্বারকার মধ্যে সেতুর ফলে শুধু পরিকাঠামোরই উন্নতি হবে না, এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির সংযোগ ঘটবে।’ দু’দিনের গুজরাত সফরে যাওয়া প্রধানমন্ত্রী এর আগে দ্বারকাধীশ মন্দিরে গিয়ে পুজো দেন। ওখা-বেট দ্বারকা সেতুর শিলান্যাসের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে মোদীর। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার জন্মস্থান ভাডনগরেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget