এক্সপ্লোর

বেড নেই! করোনা যোদ্ধা ডাক্তারকেই ফেরাল তিন বেসরকারি হাসপাতাল, বিনা চিকিৎসায় মৃত্যু

“ডাক্তারের পরিবার বলেই এই পরিণতি হল। এর থেকে শ্রমিক হওয়া ভাল ছিল।”

বেঙ্গালুরু: করোনা যুদ্ধে তিনি ছিলেন একেবারে সামনের সারির যোদ্ধা। বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে প্রাইমারি হেলথ সেন্টারে দিবারাত্র সেবা করেছেন করোনা রোগীদের। সেই ডাক্তারকেই কি না কার্যত বিনা চিকিৎসায় মরতে হল। ঘটনা কর্নাটকের।

কোভিড ১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবনের কথা না ভেবে জনসেবায় নিজেকে সঁপেছিলেন বছর পঞ্চাশের চিকিৎসক মঞ্জুনাথ। রামনগর জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড আক্রান্তদের চিকিৎসা করছিলেন ডঃ মঞ্জুনাথ। জুনের শেষের দিকে উপসর্গ দেখা দেওয়ায় নিজে থেকেই করোনা টেস্ট করান তিনি।

রিপোর্ট হাতে পাওয়ার আগেই চিকিৎসকের অবস্থার অবনতি হতে শুরু করে। ২৫ জুন থেকে ধুম জ্বর আর শ্বাসকষ্ট দেখা দেয় মঞ্জুনাথের। কোনওরকম দেরি না করেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করে তাঁর পরিবার। এমনই দুর্ভাগ্য, হাতে করোনা রিপোর্ট না থাকায় হাসপাতাল ভর্তি নিতে অস্বীকার করে। একটা, দুটো নয় পরপর তিনটি বেসরকারি হাসপাতাল ‘বেড নেই’, ‘ভেন্টিলেটর নেই’ বলে মৃত্যু পথযাত্রী ডাক্তারকে ফিরিয়ে দেয়। এরপর একটি হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসকের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়। পরিবার ঠিক করে সেখান থেকে তাঁকে বিএমসিআরআই-তে ভর্তি করা হবে। চিকিৎসকের ফুসফুস সংকুচিত হতে থাকার কারণে সমস্যা আরও বাড়ে। ভেন্টিলেটরে রেখে শুরু হয় চিকিৎসা। মঞ্জুনাথকে বাঁচাতে তড়িঘড়ি সাইকোথেরাপিস্টের জোগাড় করতে বলা হয়। করোনার ভয়ে  একের পর সাইকোথেরাপিস্টরা কোভিড ওয়ার্ডে ঢুকতে অস্বীকার করেন। এরপর একজন বেসরকারি সাইকোথেরাপিস্ট পিপিই পরে করোনা ওয়ার্ডে ঢুকতে সম্মত হন। তবে বিএমসিআরআই-তে থেরাপি শুরুর আগেই মৃত্যু হয় ওই করোনা যোদ্ধা চিকিৎসকের।

একরাশ দুঃখ নিয়ে মঞ্জুনাথের শ্যালক পেশায় চিকিৎসক নাগেন্দ্র বলেন, “আক্রান্ত হওয়া আশঙ্কা ছিল এবং তিনি রিপোর্টের অপেক্ষাও করছিলেন। আমরা ডাক্তার হয়েও তিনটি বেসরকারি হাসপাতালে একটাও বেড পেলাম না। স্রেফ রিপোর্ট না থাকার কারণে কোনও হাসপাতালই ভর্তি নিল না।” ২ দিন আগেই মৃত চিকিৎসকের বাবাও করোনায় মারা গিয়েছেন। এমনকি তাঁর স্ত্রী এবং পুত্রেরও করোনা রিপোর্ট পজিটিভ। জামাইবাবুর মৃত্যু এবং এমন কঠিন পরিস্থিতি সাহায্য না পেয়ে চিকিৎসক নাগেন্দ্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “ডাক্তারের পরিবার বলেই এই পরিণতি হল। এর থেকে শ্রমিক হওয়া ভাল ছিল।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget