এক্সপ্লোর

‘ভারতের প্রতি চিন ও পাকিস্তানের দুমুখো ভূমিকা বরদাস্ত করবেন না ট্রাম্প’

ওয়াশিংটন:  ভারতের প্রতি চিন ও পাকিস্তানের দুমুখো নীতি বরদাস্ত করবেন না আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ট্রানজিশন টিমের এক পদস্থ সদস্য এ কথা জানিয়েছেন। ট্রানজিশন টিমের ওই সদস্য ভারতীয় বংশোদ্ভূত শলাভ কুমার। ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত শলাভ। ট্রাম্পের পরামর্শদাতা পরিষদের এই সদস্য বলেছেন, নয়াদিল্লির প্রতিবেশীদের দুমুখো ভূমিকা বরদাস্ত না করার নীতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট। উল্লেখ্য, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইসলামাবাদ দাবি করে যে, ট্রাম্প শরিফের ভূয়সী প্রশংসা করেন এবং পাকিস্তানের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা গ্রহণের ব্যাপারে আশ্বাস দেন। কিন্তু শরিফের সঙ্গে টেলিফোনে কথা সম্পর্কে ট্রাম্পের টিমের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে পাকিস্তানের ওই দাবির একটি কথাও উল্লেখ করা হয়নি। এতে শুধুমাত্র বলা হয়, শরিফের সঙ্গে ফলপ্রসু কথা হয়েছে ট্রাম্পের। এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংক্রান্ত হুমকি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ উন বলেছিলেন, পিয়ংইয়ং আরও একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল উত্ক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ওই প্রয়াস সফল হবে না। পিয়ংইয়ংয়ের কাজকর্মে রাশ টানতে সাহায্য না করায় ট্রাম্প চিনকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, কার্যত একতরফা বাণিজ্যে প্রভূত অর্থ ও সম্পদ আমেরিকা থেকে নিয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার ব্যাপারে চিন আমেরিকাকে সাহায্য করে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget