এক্সপ্লোর

কুলভূষণ কোথায়, কেমন আছেন, কোনও তথ্য দেয়নি পাকিস্তান, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ডের সাজা হওয়া কুলভূষণ যাদব কোথায় রয়েছেন, জানে না ভারত সরকার। পাকিস্তানে তাঁকে কোথায় রাখা হয়েছে, তিনি কেমন আছেন, সে ব্যাপারে ইসলামাবাদ নয়াদিল্লিকে কোনও তথ্যই দেয়নি বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। চরবৃত্তির দায়ে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তানে। ভারতের দাবি, কুলভূষণের বিচারের নামে প্রহসন হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হলে পাকিস্তানে তার ফল বুঝতে পারবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাগলে এও জানিয়েছেন, পাকিস্তান আজ পর্যন্ত কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি। র-এর তকমা দেওয়া ওই ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করতে চেয়ে একাধিকবার অনুমতি চেয়েও ফল হয়নি। পাকিস্তান তথাকথিত যে আইনি প্রক্রিয়ার কথা বলছে, তার কোনও ভিত্তি নেই। তিনি এও বলেন, কুলভূষণ এক নিরপরাধ ভারতীয় নাগরিক, যাঁকে অপহরণ করা হয়েছিল। তিনি ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। পাকিস্তানকে এক বছরের বেশি সময় আগেই এই দুটি তথ্য জানানো হয়। বাগলে একইসঙ্গে বলেন, কুলভূষণের মুক্তির জন্য সবরকম চেষ্টাই চলছে। তবে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সেটা প্রকাশ করা যাচ্ছে না। অতীব গুরুত্বপূর্ণ এই ইস্যুতে হাইকমিশন মারফত পাকিস্তানের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। প্রসঙ্গত, কুলভূষণকে নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনে প্রচলিত পথের বাইরে যাওয়া হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget