এক্সপ্লোর
দলিত সমাজকে বার্তা? অম্বেডকরকে নিয়ে রাজনীতি হচ্ছে, আগের কোনও সরকার তাঁকে এত সম্মান দেয়নি, বললেন মোদী

নয়াদিল্লি: বি আর অম্বেডকরের উত্তরাধিকার নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তাঁর দাবি, দলিত সমাজের আদর্শ এই শ্রদ্ধেয় মানুষটিকে তাঁর সরকার যে সম্মান দিয়েছে, আগের কোনও জমানায় তা পাননি তিনি। আজ এখানে সাংসদদের আবাসন সংক্রান্ত ওয়েস্টার্ন কোর্ট অ্য়ানেক্সের আনুষ্ঠানিক সূচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অম্বেডকরের স্মৃতিতে চালু প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করে তাঁকে যোগ্য মর্যাদা দিয়েছে। ২৬ আলিপুর রোডের যে বাড়িতে তিনি মারা যান, সেটি দেশবাসীর উদ্দেশ্যে তাঁর জন্মবার্ষিকীর প্রাক্কালে ১৩ এপ্রিল উত্সর্গ করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষোভের সুরে বলেন, প্রত্যেকেই রাজনৈতিক ফায়দা তুলতে অম্বেডকরের নাম টেনে এনেছে, তাঁকে ব্যবহার করেছে। আর তাঁর সরকার অম্বেডকর ইন্টারন্যাশনাল সেন্টারের কাজ শেষ করেছে, যদিও এর ভাবনাচিন্তা করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়। পূর্বতন ইউপিএ সরকার বছরের পর বছর এ ব্যাপারে গড়িমসি করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আমাদের কারও অম্বেডকরকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়, বরং তাঁর দেখানো পথে এগিয়ে চলাই কাম্য। তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারি বিধি শিথিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে, এই অভিযোগে ফুঁসছে দলিত সমাজ। ওই আইনের অপব্যবহার রোধ ঠেকাতে চাওয়ার কথা বলে সর্বোচ্চ আদালত যে সংশোধন করেছে, তার বিরুদ্ধে দেশব্যাপী গত পরশু হিংসাত্মক বিক্ষোভ দেখান দলিতরা। এই প্রেক্ষাপটে তিনি এদিনের বক্তব্যের মাধ্যমে তাঁদের বার্তা দিতে চাইলেন বলে মনে করা হচ্ছে। তিনি এও বলেন, তাঁর সরকার সব কা সাথ, সব কা বিকাশ-এর মন্ত্রে দায়বদ্ধ। Ambedkar name, political gains, Modi, dalit ,message
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
























