এক্সপ্লোর

হার্ট অফ এশিয়া: দোভাল ও আজিজের মধ্যে ক্ষণিক কথা

অমৃতসর: সীমান্তে উত্তেজক পরিস্থিতির মধ্যেই ক্ষণিকের জন্য সাক্ষাত হল ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ কর্তার।

হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন আজিজ। গতকাল রাতে সম্মেলনে পাঁচ রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর সরকারি অতিথিদের জন্য নৈশভোজে যোগ দিতে আসার সময় দোভালের সঙ্গে সাক্ষাত করেন আজিজ।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, শনিবার রাতে পাকিস্তানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা গিয়েছে, দোভাল এবং আজিজ একসঙ্গে প্রায় ১০০ ফুট একসঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। যদিও, দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।

অন্যদিকে, পাক সংবাদমাধ্যমের দাবি, দুজনের মধ্যে বৈঠক হয়। যদিও, ভারতের তরফে বৈঠকের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকশ স্বরূপ জানিয়ে দেন, কোনও বৈঠক হয়নি। পরে, নৈশভোজের সময় মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন আজিজ।

এর আগে, গতকাল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ফুলের স্তবক পাঠিয়ে তাঁর আরোগ্য কামনা করেন আজিজ। প্রসঙ্গত, কিডনির সমস্যা নিয়ে বর্তমানে চিকিৎসাধীন সুষমা। তিনি এই সম্মেলনে যোগ দেন নি। তাঁর জায়গায় এই সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এখানে বলে রাখা প্রয়োজন, গত বছর ইসলামাবাদে অনুষ্ঠিত হার্ট অফ এশিয়া সম্মেলনে কথা হয়ছিল সুষমা ও সরতাজের মধ্যে। সেখানে দুই দেশই সুসংহত দ্বিপাক্ষিক আলোচনা শুরু করায় সম্মত হয়েছিল।

কিন্তু, তারপর জানুয়ারি মাসে পঠানকোট হামলা এবং তার পরবর্তী অধ্যায়ে একাধিক পাক-মদতপুষ্ট জঙ্গিহামলার জেরে তা ভেস্তে যায়। সাম্প্রতিককালে, উরি ও নাগরোটায় জঙ্গি হামলা এবং সীমান্তজুড়ে পাক সেনার লাগাতার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের জেরে দুদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

চলতি সপ্তাহ, ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আব্দুল বসিত জানান, ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনা শুরু করতে রাজি পাকিস্তান। যদিও, ভারত পাল্টা জানিয়ে দেয়, সীমান্তপার সন্ত্রাসকে তারা কখনই ‘নতুন স্বাভাবিক’ পরিবেশ হিসেবে ধরবে না। নয়াদিল্লির জবাব, ‘লাগাতার সন্ত্রাসের’ আবহে কোনওপ্রকার আলোচনা সম্ভব নয়।

সেরা শিরোনাম

Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা

ভিডিও

Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari |
ISRO Satellite launch: মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট NVS-03-এর সফলভাবে পাড়ি | ABP Ananda
Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন
Firhad Hakim News: গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget