এক্সপ্লোর

শ্রীনগর দিল্লি পাবলিক স্কুলে জঙ্গি নিকেশ অভিযান শেষ, লুকিয়ে থাকা দুই জঙ্গির মৃত্যু

শ্রীনগর: ১৫ ঘণ্টার অপারেশন শেষে অবশেষে রবিবার দুপুরে শ্রীনগরের ডিপিএস স্কুলের ভেতর লুকিয়ে থাকা দুই জঙ্গির মৃত্যু হল। ঘটনায় আহত তিন সেনা জওয়ান। আগের দিন অর্থাৎ শনিবার, বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর টহলরত সিআরপিএফ-এর ২৯ নম্বর ব্যাটেলিয়নের রোড ওপেনিং পার্টি (আরওপি) জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা। নিহত হন এক সিআরপিএফ অফিসার। আহত হন ২ জন। বাহিনী পাল্টা জবাব দিতেই নিকটবর্তী শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে ঢুকে লুকিয়ে পড়ে জঙ্গিদের একটি দল। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শনিবার ভোর রাত ৩টে ৪০ মিনিট থেকে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে দুপক্ষের লড়াই চলার পর জওয়ানদের গুলিতে খতম হয় দুই আত্মগোপন করে থাকা জঙ্গি। এই লড়াইয়ে আহত হন এক জওয়ান। জম্মু-কাশ্মীরের ডিজিপি এস.পি বেদ জানান, ঘটনাস্থল থেকে স্কুলের কর্মী ও অন্যান্য লোকেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিশাল এলাকা জুড়ে রয়েছে শ্রীনগরের এই দিল্লি পাবলিক স্কুলটি। সেখানে প্রায় ৪০টি ঘর রয়েছে, তাই যেকোনও জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা ছিল বলে জানিয়েছিলেন ডিজিপি। জঙ্গিদের খুঁজের বের করতে প্রতিটি ঘরে তল্লাশি অভিযান চালানো হয়, সঙ্গে সাহায্য নেওয়া হয় ড্রোন ক্যামেরা ও উচ্চক্ষমতা সম্পন্ন গেজেটের। এই দিয়েই জঙ্গিদের ওপর নজরদারি চালায় সেনা জওয়ানরা। অবশেষে আজ দুপুরে স্কুলের ভেতর লুকিয়ে থাকা দুই জঙ্গির মৃত্যু হয়। দুই জঙ্গির মৃত্যুর পর স্কুলে তন্নতন্ন করে তল্লাশি চালায় বাহিনী। আর কোনও জঙ্গি লুকিয়ে নেই তা নিশ্চিত করা হয়। এদিকে, সিআরপিএফ-এর ওপর হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget