এক্সপ্লোর

ভর্তুকি বিলোপ সহ একগুচ্ছ সুপারিশ হজ কমিটির

মুম্বই: হজযাত্রীদের জন্য ভর্তুকি বিলোপ, ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের পুরুষ সঙ্গী ছাড়াই অন্তত চারজনের দলে ভ্রমণ, হজযাত্রায় রওনা হওয়া স্থানের সংখ্যা ২১ থেকে কমিয়ে ৯ করা সহ একগুচ্ছ বদলের প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকারের হজ কমিটি। আজ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছে এই খসড়া প্রস্তাব জমা দিয়েছে প্রাক্তন সচিব আফজল আমানুল্লার নেতৃত্বাধীন কমিটি। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, ২০১২ সালে কেন্দ্রীয় সরকার এক রায়ে বলেছিল, ২০২২ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ধীরে ধীরে হজে ভর্তুকি তুলে দিতে হবে। সেই নির্দেশ অনুসারেই হজ সংক্রান্ত নীতির খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। নকভি বলেছেন, ‘নতুন হজ নীতি অনুসারেই ২০১৮ সালে হজযাত্রা হবে। খসড়া প্রস্তাব দেখে মনে হচ্ছে এই নীতি বেশ ভাল হতে চলেছে। হজযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে স্বচ্ছ ও মানুষের পক্ষে সুবিধাজনক নীতি গ্রহণ করা হচ্ছে।’ এতদিন মহিলারা বাবা, ভাই বা ছেলের মতো পুরুষ সঙ্গী ছাড়া হজযাত্রায় যেতে পারতেন না। নয়া প্রস্তাবে ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম বদলের কথা বলা হয়েছে। তবে ৪৫ বছরের কম বয়সি মহিলাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। হজে ভর্তুকি তুলে দিয়ে সেই অর্থ মুসলিমদের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া খরচ কমানোর জন্য হজযাত্রীদের বিমানের বদলে জাহাজে পাঠানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। দিল্লি, লখনউ, কলকাতা, আমদাবাদ, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও কোচিন থেকে হজযাত্রীদের পাঠানোর কথা বলা হয়েছে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget