এক্সপ্লোর

ঝাড়খণ্ডের কুখ্যাত মাওবাদী নেতা কুন্দন পাহানের আত্মসমর্পণ

রাঁচি: আত্মসমর্পণ করলেন ঝাড়খণ্ডের কুখ্যাত মাওবাদী নেতা কুন্দন পাহান। তাঁর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। পুলিশ আধিকারিকদের হত্যা সহ ১২৮টি মামলা রয়েছে ঝাড়খণ্ডের আঞ্চলিক কমিটির সম্পাদক কুন্দনের নামে। এহেন মাওবাদী নেতা আজ পরিবারের লোকজনের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন। তিনি বলেছেন, ‘আমি জীবনের ২০ বছর নষ্ট করেছি। এবার রাজ্যের উন্নয়নের কাজে সাহায্য করতে চাই। মাওবাদী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের জন্য আমি দুঃখিত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই ঘটনাগুলির দায় নিচ্ছি আমি।’ ২০০৮ সালে সারান্ডার বালিবায় নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালিয়ে হত্যা, রাঁচির বুন্দুর কাছে পুণ্ডিগিরি অঞ্চলে ডিএসপি প্রমোদ কুমারকে হত্যা, স্পেশাল ব্র্যাঞ্চের ইন্সপেক্টর ফ্রান্সিস ইন্দওয়ারকে হত্যা, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্যাশ ভ্যান থেকে পাঁচ কোটি টাকা লুঠ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে কুন্দনের বিরুদ্ধে। ফলে তিনি আত্মসমর্পণ করায় খুশি পুলিশ। কুন্দনের আত্মসমর্পণের সময় ঝাড়খণ্ড পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে মালিক, আইজি (সিআরপিএফ) সঞ্জয় লাঠকর, ডিআইজি এ ভি হোমকর সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা হাজির ছিলেন। তাঁদের কাছেই আত্মসমর্পণ করেন কুন্দন। ডিজি বলেছেন, কুন্দন নিজের ভুল বুঝতে পেরে সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে অনুসরণ করে বাকিদেরও হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসা উচিত। ডিজিপি ডি কে পাণ্ডের নেতৃত্বে রাজ্য সরকার ‘নয়ি দিশা’ নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আইজি (সিআরপিএফ) বলেছেন, মাওবাদীরা তাঁদের সংগঠনের অসাড়তা বুঝতে পেরে সমাজের মূলস্রোতে ফিরে আসছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget