এক্সপ্লোর

গোয়ার জনসভায় বিতর্কিত মন্তব্য: কেজরীবালকে তিরস্কার করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: গোয়ার একটি জনসভায় ঘুষ দেওয়া-নেওয়া সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করার জন্য আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালকে তিরস্কার করল নির্বাচন কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর ও দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, সাসপেন্ড বা আম আদমি পার্টির স্বীকৃতি বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। গোয়ার ওই জনসভায় কেজরীবাল দাবি করেছিলেন, কংগ্রেস ও বিজেপি ভোটারদের টাকা দিতে আসবে। নোট বাতিল ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে ভোটারদের উচিত নতুন নোটে পাঁচ হাজারের বদলে দশ হাজার টাকা নেওয়া। তবে ভোট আম আদমি পার্টিকেই দেওয়া উচিত। এই মন্তব্যের জন্য সোমবার কেজরীবালকে কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচন কমিশন। কেজরীবাল নিজের মন্তব্যে অটল থেকে দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। এই কারণেই তাঁকে তিরস্কার করা হল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীনও এই ধরনের মন্তব্য করার জন্য কেজরীবালকে সতর্ক করা হয়েছিল। ফের নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে প্রতীক বণ্টন ও সংরক্ষণ আইনের ১৬এ অনুচ্ছেদ অনুসারে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেজরীবাল অবশ্য নির্বাচন কমিশনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না। ট্যুইটে তাঁর দাবি, নিম্ন আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু সেই রায়কে উপেক্ষা করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি ফের আদালতে যাবেন।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget