এক্সপ্লোর

ইভিএমে কারচুপির আশঙ্কা দূর করতে শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকছে কমিশন

চন্ডীগড়: ইভিএমে কারচুপির আশঙ্কা দূর করতে খুব শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভিএমে কারচুপির অভিযোগ করা হয়েছে। কোনও কোনও দলের পক্ষ থেকে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবিও জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সর্বদলীয় বৈঠক ডাকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন সমস্ত নির্বাচনেই কমিশন ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) ব্যবহার করতে আগ্রহী। ভোটারদের আস্থা বাড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছ্বতা আনতেই এই উদ্যোগ। জাইদি জানিয়েছেন, ইভিএম মেশিনে কারচুপি সম্ভব নয় এবং তা প্রশাসনিক ও প্রযুক্তি পদ্ধতির মাধ্যমে সেগুলি পূর্ণ সুরক্ষিত। সর্বদলীয় বৈঠকে কমিশনের পক্ষ থেকে এ কথা জানানো হবে। সম্প্রতি ১৬ টি বিরোধী দল কমিশনকে ব্যালট পেপারে ভোটগ্রহণ করার আর্জি জানিয়েছিল। ওই দলগুলির দাবি ছিল, ইভিএম সম্পর্কে ভোটারদের আস্থা কমে গিয়েছে। জাইদি বলেছেন, ইভিএমে কারচুপির অভিযোগ প্রমাণ করতে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনাও করছে কমিশন। ভিভিপিএটি মেশিন সম্পর্কে জাইদি বলেছেন, এক্ষেত্রে যে অর্থের প্রয়োজন ছিল তা পাওয়া গিয়েছে।  দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ইলেক্ট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া (ইসিআই)-র কাছে ১৫ লক্ষ ভিভিপিএটি মেশিন সরবরাহের বরাত দেওয়া হয়েছে। ২০১৮-র সেপ্টেম্বরের মধ্যেই ওই মেশিনগুলি তৈরি হয়ে যাবে। জাইদি বলেছেন, কমিশনের লক্ষ্য আগামী সমস্ত নির্বাচনেই ভিভিপিএটি ব্যবহার করা। ভারত সম্ভবত প্রথম দেশ হবে, যেখানে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই ভিভিপিএটি ব্যবহার করা হবে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget