এক্সপ্লোর

বেআইনি আর্থিক কারবার মামলায় লালু-কন্যা মিসা, স্বামীর নয়াদিল্লির ফার্মহাউস বাজেয়াপ্ত ইডি-র

নয়াদিল্লি: লালুপ্রসাদ যাদবের সাংসদ কন্যা মিসা ভারতী, তাঁর স্বামী শৈলেশ কুমারের ফার্মহাউস বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দুজনের বিরুদ্ধে চলতি বেআইনি আর্থিক লেনদেন মামলার (পিএমএলএ) তদন্তে সাময়িক বাজেয়াপ্ত হল ফার্মহাউসটি। আগেই দুজনকে জেরা করে বক্তব্যও রেকর্ড করেছে তদন্ত সংস্থাটি। দক্ষিণ নয়াদিল্লির বিজওয়াসান এলাকার ২৬ পালাম ফার্মস-এর ঠিকানায় ওই খামারবাড়িটি 'মিস মিসাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডে'র নামে রয়েছে বলে জানিয়েছে তারা। খামারবাড়িটি ২০০৮-০৯ বছরে বেআইনি আর্থিক লেনদেনে খাটানো ১.২ কোটি টাকায় কেনা হয়েছিল বলে অভিযোগ ইডি-র। শেল কোম্পানির মাধ্যমে কয়েকশো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে দু ভাই, সুরেন্দ্র কুমার জৈন ও বীরেন্দ্র জৈনের বিরুদ্ধে তদন্তের অঙ্গ হিসাবে গত জুলাইয়ে ওই খামারবাড়ি চত্বর ও আরও কয়েকটি জায়গায় হানাও দিয়েছিল ইডি। তাঁদের পিএমএলএ-র আওতায় গ্রেফতার করা হয়। রাজেশ আগরওয়াল নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও গ্রেফতার হন। ইডি-র বক্তব্য, তিনি মিসাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডে বিনিয়োগের জন্য মধ্যস্থতা করেন, শেয়ার প্রিমিয়াম বাবদ আগাম ৯০ লক্ষ টাকাও দেন জৈন ভাইদের। তাঁরা যেসব ফার্ম সামলাতেন, সেগুলিরই একটি মিসাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। অতীতে মিসা, তাঁর স্বামী এই ফার্মের ডিরেক্টর ছিলেন বলে অভিযোগ। ইডি জানিয়েছে, মিসা, তাঁর স্বামী শেয়ার কেনার আগে পর্যন্ত মিসাইল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের দপ্তর ছিল নয়াদিল্লির ২৫ তুঘলক রোডে। ২০০৯-১০ বছরে ঠিকানা বদলে হয় ২৬ পালাম ফার্মস, ভিপিও বিজওয়াসান। সেসময় ডিরেক্টর ছিলেন ওই দুজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget