এক্সপ্লোর

Kolkata News: কলকাতার দোকান-রেস্তোরাঁর সাইনবোর্ডে আসছে বড় বদল? মানতেই হবে এই নিয়ম?

Kolkata Shop Signboard: কলকাতায় বাংলায় লিখতে হবে দোকান-রেস্তোরাঁর নাম, ডেডলাইন বেঁধে দিল KMC

কলকাতা: বাংলাকে প্রাধান্য দিতে হবে। যে ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে সেই ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। কলকাতার দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এমনটাই জানিয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এই নির্দেশকে বাধ্যতামূলক করতে চলেছে কেএমসি এমনটাই খবর, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। 

কলকাতা পুরসভার এক আধিকারিকের কথায়, শহরের যত দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্র আছে সেখানে অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে সাইনবোর্ডে রাখতে হবে। সেই মর্মে ইতিমধ্যেই একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে পুরসভার ওই আধিকারিক জানিয়েছেন, ২০২৫ এর ২১ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শুরু করতে হবে। 

কলকাতা পুরসভার সেক্রেটারি স্বপন কুন্ডুর কথায়, ইতিমধ্যেই দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্রগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। পুরসভার তরফে তাঁদের জানিয়ে দেওয়া হচ্ছে সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় নাম ও তথ্যও লিখতে হবে। 

উল্লেখ্য, অক্টোবরে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতায় পুরসভার একটি বৈঠকে জানিয়েছিলেন সরকারী ও বেসরকারী অফিসের সমস্ত সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা লেখা থাকা উচিত। এমনকী কর্পোরেশনের সমস্ত বিজ্ঞপ্তি, চিঠি এবং নথিও বাংলায় প্রকাশ করা উচিত। 

আরও পড়ুন, 'সরকারি চাকরি করা পাত্রই চাই', বিয়ের মঞ্চে বসেই লাখপতি ইঞ্জিনিয়ারকে বাড়ি ফেরালেন কনে!

বাংলা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পাওয়ার পর একই সুর শোনা গিয়েছিল মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। তিনি বলেছিলেন, ‘‘আগে বড় করে বাংলায় সাইন বোর্ড লিখুন। তারপর যে ভাষা পছন্দ, সেটা হিন্দি, উর্দু কিংবা ইংরেজি হোক সেই ভাষায় লিখতে পারেন। বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিন।’’ সূত্রের খবর এর আগেও এই দাবি করেছিলেন মেয়র। তিনি আগেও বলেছিলেন,  ‘‘রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা বোঝেন। মাতৃভাষা বাংলা। তাই বাংলায় লিখলে সকলের বুঝতে সুবিধা হবে। সকলে গর্ব অনুভব করতে পারবেন।’’

প্রসঙ্গত বাম জমানায় ২০০৭ সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য শহরের দোকানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে নোটিস জারি করেছিলেন। যদিও তখন তা বাস্তবায়িত হয়নি।                                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget