এক্সপ্লোর

বিটকয়েন লেনদেন মামলায় বেআইনি অর্থ বিনিময় তদন্তে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে জেরা ইডি-র

মুম্বই: বিটকয়েন লেনদেন মামলা সংক্রান্ত বেআইনি অর্থ বিনিময়ের তদন্তে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিটকয়েন লেনদেনের ব্যবসা ভারতে নিষিদ্ধ। এই ব্যবসায় কুন্দ্রার জড়িত থাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে এখানকার ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল। ইডি অফিসাররা জানিয়েছেন, কুন্দ্রার সঙ্গে এই মামলার সম্পর্ক থাকার কিছু তথ্য, ইঙ্গিত মিলেছে। সে ব্যাপারেই তাঁর বক্তব্য সংগ্রহ করতে কুন্দ্রাকে তলব করা হয়। কিছুদিন আগেই বেআইনি অর্থ লেনদেন রোধ আইনে (পিএমএলএ) ইডি ফৌজদারি মামলা করে বিটকন-নির্ভর বিনিয়োগ বিষয়ক ওয়েবসাইট গেইনবিটকয়েন, তার প্রতিষ্ঠাতা অমিত ভরদ্বাজ ও আরও আটজনের বিরুদ্ধে। ওই ওয়েবসাইটের মাধ্যমে স্কিমে অর্থ ঢেলে প্রায় ৮ হাজার বিনিয়োগকারীর আনুমানিক ২ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ ওঠে। মহারাষ্ট্র পুলিশের এফআইআরের ভিত্তিতে ইডি মামলা করে, পুনে পুলিশের হাতে ধরা পড়েন অমিত ভরদ্বাজ ও তাঁর ভাই বিবেক। অভিযোগ, গেইনবিটকয়েন, জিবিমাইনার্স, এমক্যাপ ও জিবি২১ এর মতো একাধিক উদ্যোগের সঙ্গে অমিত যুক্ত ছিলেন। এইসব পোর্টালের মাধ্যমে লেনদেনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করা হয়েছে। ইডি তদন্তের পরিধি বাড়িয়ে এই মামলাও হাতে নিয়েছে, অন্য নানা দপ্তরের নজরদারির আওতায় থাকা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদনও খতিয়ে দেখছে। গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে জানান, ভারতে ভার্চুয়াল মুদ্রা পরিচালনা সংক্রান্ত কোনও নিয়ন্ত্রণ নেই, রিজার্ভ ব্যাঙ্কও এ ধরনের মুদ্রায় লেনদেন চালানোর ছাড়পত্র দেয়নি কোনও কোম্পানিকে। সরকারও বিনিয়োগকারীদের বিটকয়েনের মতো মুদ্রা সম্পর্কে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেছে, ওগুলো পনজি স্কিমের মতো যাতে আইনি বৈধতা, সুরক্ষা কিছুই নেই।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget