এক্সপ্লোর

‘দুর্যোধন’ বিজেপিকে ভোটে জিততে সাহায্য করছে ‘ধৃতরাষ্ট্র’ কমিশন, তোপ কেজরীবালের

নয়াদিল্লি: ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়ালেন আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরীবাল। এবার তিনি কমিশনের সঙ্গে ‘ধৃতরাষ্ট্রে’র তুলনা করলেন। তাঁর অভিযোগ, মহাভারতের হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের প্রতি যে রকম স্নেহান্ধ ছিলেন, তেমনি কমিশনও সব ধরনের উপায় অবলম্বন করে বিজেপিকে সাহায্য করছে। তিনি বলেছেন, কমিশন ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করে পুত্র দুর্যোধনকে ক্ষমতা দখলের জন্য সমস্ত ধরনের উপায় (সাম, দান, ভেদ, দণ্ড) গ্রহণ করেছে। চলতি বছরের শুরু থেকে পাঁচ রাজ্যের বিধানসভা আসনের ভোটের আগে থেকেই কমিশনের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীর সংঘাত চলছে। গোয়াতে প্রচারে এসে অন্য দলের কাছ থেকে টাকা নিয়ে আপ-কে ভোটদানের আর্জি জানানোয় কমিশন কেজরীবালকে ভর্তসনা করেছিল। পঞ্জাব ও গোয়াতে আপের নির্বাচনী বিপর্যয়ের পর কেজরীবাল ইভিএমের ব্যবহারের বিরুদ্ধে সরব হন। দিল্লি পুরসভার আসন্ন নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানান কেজরীবাল। তাঁর অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে ইভিএমে কারচুপি করা হয়েছে। কমিশন অবশ্য কেজরীবালের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। কেজরীবাল সহ বিরোধী দলগুলির এই অভিযোগের সারবত্তা নেই বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর বিএসপি নেত্রী মায়াবতী প্রথম ইভিএমে কারচুপির অভিযোগ আনেন। এরপর আপ ও কংগ্রেসও এই অভিযোগ করে। মধ্যপ্রদেশের ভিন্দের উপনির্বাচনের আগে ইভিএম পরীক্ষার সময় যে কোনও বোতামে ভোট দিলেই তা বিজেপির পক্ষে চলে যাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ইভিএম বিতর্ক নয়া মাত্রা পায়।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget