এক্সপ্লোর

কাশ্মীরের পুলওয়ামায় নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষ, জঙ্গিদের বাঁচাতে বাহিনীর উপর পাথরবৃষ্টি স্থানীয়দের

শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু জম্মু ও কাশ্মীরে।

খবরে প্রকাশ, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হকরিপোরায় ৩-৫ জন জঙ্গি আত্মগোপন করে আছে বলে সেনার কাছে গোপন সূত্রে খবর পৌঁছয়।

এরপরই, এলাকা ঘিরে তল্লাশি চালাতে শুরু করেন জওয়ানরা। একটি বাড়ির কাছে পৌঁছতেই বাহিনীকে লক্ষ্য করে বাড়ির ভিতর থেকে জঙ্গিরা আচমকা এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে।

পাল্টা জবাব দেয় বাহিনীও। শেষ খবর, সন্ধ্যা থেকে শুরু হওয়া এই এনকাউন্টারে বেশ কয়েক দফা গুলি বিনিময় হয়েছে। শেষ খবর, বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে বাহিনী। ভিতরে কেউ পণবন্দি রয়েছে কি না, তা আগে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, জঙ্গি মোকাবিলার মধ্যেই, স্থানীয় কিছু মানুষ বাহিনীর ওপর পাথরবৃষ্টি শুরু করে। সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। জঙ্গিদের পালাতে সাহায্য করতেই পাথরবৃষ্টি করা হয় বলেই দাবি করেছে সেনা। বেশ কয়েকজন জঙ্গি পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ সীমান্তে শান্তি বজায় রাখতে বৈঠক করে পাক রেঞ্জার্স ও বিএসএফ। কম্যান্ডার-পর্যায়ের ওই ফ্ল্যাগ মিটিং হয় আন্তর্জাতিক সীমান্ত (আইবি)-র কাছে সুচেতগড় সেক্টরে।

জানা গিয়েছে, পাক রেঞ্জার্স এই বৈঠকের জন্য আহ্বান জানিয়েছিল। সেখানে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, এদিন সকালেই সেনার তরফে দাবি করা হয় যে, গত ৯ মে পাক অধিকৃত কাশ্মীরের নৌশেরায় বেশ কয়েকটি পাকিস্তানি সেনার বাঙ্কার ধ্বংস করা হয়েছিল। এই প্রসঙ্গে ওই স্ট্রাইকের একটি ভিডিও প্রকাশ করাও হয়।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget