এক্সপ্লোর

প্রচণ্ড গরমে আগুন মাথা, রাজস্থানে মালিককে খুন করে বসল উট

জয়পুর: একে ভয়াবহ রোদ, তার ওপর মরুভূমির গরম। দুয়ে মিলে এমন পরিস্থিতি, যে মরুভূমিতেই যারা থাকতে স্বচ্ছন্দ, তারাও এই গরম সহ্য করতে পারছে না। রাজস্থানের একটি উট তো গরমে ক্ষেপে উঠে মেরেই ফেলেছে তার মালিককে। মৃতের নাম উর্জা রাম, বাড়ি বারমেরের মাংতা গ্রামে। ভোরবেলায় নিজের উটকে মাঠে বেঁধে দেন তিনি, ঠিক করেছিলেন, খানিক বাদে নিয়ে আসবেন। কিন্তু বাড়িতে আচমকা অনেক অতিথি এসে যাওয়ায় উর্জা ভুলে গিয়েছিলেন উটের কথা। যখন তাকে আনতে যান, ততক্ষণে উটের মাথায় রোদ্দুর আর রাগ দুটোই চড়ে গেছে। প্রচণ্ড রেগে মালিককে দেখা মাত্রই সে খুন করে ফেলে তাঁকে। উর্জার এক প্রতিবেশী জানিয়েছেন. প্রথমে উট মালিকের সঙ্গে কয়েক পা এগিয়েছিল। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে দড়িতে হ্যাঁচকা টান মারে সে। টানের চোটে উর্জা রাম শূন্যে ছিটকে গিয়ে মাটিতে আছড়ে পড়েন। আর তখনই তাঁর সারা গায়ে উন্মাদের মত কামড়াতে শুরু করে উটটি। গলায় প্রচণ্ড কামড়ে উর্জার মৃত্যু হয়। প্রতিবেশীরা সামনেই ছিলেন কিন্তু ঘটনার আকস্মিকতায় কিছু করে উঠতে পারেননি। আরও পড়ুন- উটের কামড়ে মৃত্যু! গোটা ঘটনায় হতচকিত উর্জার পরিবারের লোকজন। তবে জানিয়েছেন, এতদিনের পোষ্যকে পরিত্যাগ করবেন না। এত গরমে খাঁ খাঁ রোদ্দুরে টানা দাঁড়িয়ে থাকতে হলে উটের শান্তশিষ্ট মাথাতেও রক্ত চড়ে যাওয়া যে স্বাভাবিক, তা তাঁরা মেনে নিচ্ছেন।    

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Cyclone Arnab | 'অর্ণব'-এর দাপটে অন্ধ্রপ্রদেশে অন্তত তিন জনের মৃত্যু | #abpananda
West Bengal Vidhan Sabha | উপনির্বাচনে জয়ী হওয়া ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণ
CM Suvendu Adhikari |
Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget