এক্সপ্লোর

১০ মাসের শিশুর চিকিৎসায় ঘুষ চেয়েছিল হাসপাতাল, সময়মতো ইঞ্জেকশন না দেওয়ায় মৃত্যু

লখনউ: দশ মাসের এক শিশুকে সময়মতোই তার বাবা-মা নিয়ে গিয়েছিল লখনউ থেকে ১৩০ কিমি দূরত্বে বাহরাইচের এক সরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে। কিন্তু হাসপাতালের প্রতিটা কর্মী নার্স থেকে শুরু করে জমাদার, এমনকি কম্পাউন্ডারও কোনওরকম পরিষেবা দিতে অস্বীকার করে ঘুষ ছাড়া। অবশেষে সঠিক সময় চিকিৎসার অভাবে প্রাণ গেল ছোট্ট শিশুর। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত সেই নার্স, জমাদার ও কম্পাউন্ডারকে সাময়িকভাবে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত রবিবার। সুমিতা এবং শিব দত্ত জ্বরে আক্রান্ত তাঁদের দশ মাসের শিশু সন্তানকে চিকিৎসার জন্যে নিয়ে এসেছিলেন বাহরাইচের সরকারি হাসপাতালে। শিশুটির মা-বাবার অভিযোগ প্রথমে হাসপাতালে ভর্তি করতে টাকা চেয়েছিল অভিযুক্ত নার্স। তারপর হাসপাতালে টাকার বিনিময়ে শিশুবিভাগে বিছানা দিতে রাজি হয় সেখনাকার জমাদার। তারপর মঙ্গলবার সকালে মূল চিকিৎসকের এক সহকারী শিশুটিকে গুরুত্বপূর্ণ একটি ইঞ্জেকশন দিতে অস্বীকার করে। তার দাবি ছিল, টাকা ছাড়া সে ইঞ্জেকশন দেবে না। সুমিতার দাবি, তিনি কম্পাউন্ডারকে বলেছিলেন, ইঞ্জেকশনটা দিয়ে দিতে। তার সঙ্গে তাঁদের একটু সময় দিতে। তাঁরা ওই ব্যক্তির দাবি মতো অর্থ জোগাড় করে এনে দেবেন। তারপর দীর্ঘ বাদানুবাদের পর কম্পাউন্ডার শিশুটিকে ইঞ্জেকশন দিলেও, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সুমিতা এবং শিব দত্তের অভিযোগ, তাঁদের থেকে ওই হাসপাতালের প্রতিটা ব্যক্তি সামান্য পরিষেবার বিনিময় বারংবার টাকা চেয়েছে। শুধু সেখানকার ডাক্তারেরা চায়নি। প্রথমে ওই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করলেও, পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু নির্দেশ দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget