এক্সপ্লোর

গ্রাহকদের ফিরিয়ে দেওয়া পণ্য নিয়ে বিক্রির অভিযোগ, গ্রেফতার একটি ই-কমার্স সংস্থার কর্মী ও প্রাক্তন ডেলিভারি ম্যান

নয়াদিল্লি: অভিনব প্রতারণার পর্দাফাঁস। গ্রাহকদের ফিরিয়ে দেওয়া পণ্য নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল একটি ই-কমার্স সংস্থার এক কর্মী ও এক প্রাক্তন ডেলিভারি ম্যানকে। তারা দু’জনেই এই প্রতারণার সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার অ্যান্টো আলফন্স জানিয়েছেন, শনিবার ওই ই-কমার্স সংস্থার এক কর্মী অম্বিকা শরাফ অভিযোগ করেন, তাঁদের গ্রাহক গঙ্গনপ্রীত সিংহ একটি ক্যামেরা কেনার পর সেটি ফেরত দেবেন বলে জানান। কিন্তু সংস্থার স্বীকৃত ডেলিভারি ম্যান জসবিন্দর সিংহ সেই ক্যামেরা নিতে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান গৌরব নামে এক ব্যক্তি। তিনিও নিজেকে ডেলিভারি ম্যান বলে পরিচয় দেন। তবে গৌরব সেই ক্যামেরা নেওয়ার আগেই সেখানে পৌঁছে যাওয়ায় তাঁকে ধরে ফেলেন জসবিন্দর। পুলিশে খবর দেওয়া হয়। গ্রেফতার করা হয় ওই ভুয়ো ডেলিভারি ম্যানকে। জেরার মুখে গৌরব জানান, তিনি ২০১৫ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লরেন্স রোড অঞ্চলে ওই ই-কমার্স সংস্থার একটি শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি বেকার হয়ে পড়েন। তখন তিনি স্টোর ম্যানেজার রাজু সিংহের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই শুরু হয় প্রতারণা। যে গ্রাহকরা পণ্য ফিরিয়ে দিতে চাইতেন, তাঁদের বিষয়ে যাবতীয় তথ্য গৌরবকে দিতেন রাজু। এরপর সংস্থার স্বীকৃত ডেলিভারি ম্যানের আগেই গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপের মতো বিভিন্ন পণ্য নিয়ে গফফর মার্কেটে বিক্রি করে দিতেন গৌরব। তাঁরা দু’জনে টাকা ভাগ করে নিতেন। গৌরবের স্বীকারোক্তির ভিত্তিতে রাজুকেও  গ্রেফতার করেছে পুলিশ। চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপগুলি উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget