এক্সপ্লোর

ভাইয়ের ডিগ্রি হাতিয়ে জালিয়াতি, ভুল ইঞ্জেকশনে রোগী মেরে ধৃত ভুয়ো ডাক্তার

মুম্বই: কোনওক্রমে উচ্চমাধ্যমিক পাশ করে ভাইয়ের ইউনানি মেডিক্যাল ডিগ্রি দেখিয়ে দিব্যি চলছিল ডাক্তারি। কিন্তু ভুয়ো ডাক্তারের 'ডাক্তারি'তে এক রোগীর মৃত্যু হওয়ার পর জালিয়াতি ফাঁস হয়ে গেল। দেওনার পুলিশ এই হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে। 'চিকিত্সা' চলাকালে ২৫ বছরের এক যুবককে ওই ভুয়ো ডাক্তার একটি ইঞ্জেকশন দিয়েছিলেন। এরপরই যুবকের মৃত্যু হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে শাহবাজ আলম সিদ্দিকি নামে ওই ভুয়ো ডাক্তার নিজের ডিসপেনসারিতে গত চার বছর ধরে ভাইয়ের ডাক্তারি ডিগ্রির শংসাপত্র সাজিয়ে রেখে অপকর্ম চালিয়ে গিয়েছেন। ভাইয়ের কাছ থেকেই সিদ্দিকি ইঞ্জেকশন দেওয়া শিখেছেন। পুলিশ জানিয়েছে, গোবন্দীর সঞ্জয় গাঁধী নগরের যুবক প্রদীপের জ্বর হয়েছিল। চিকিত্সার জন্য গত ৫ নভেম্বর তিনি সিদ্দিকির কাছে আসেন। প্রথমে ওষুধ দিয়েছিলেন সিদ্দিকি। তাতে জ্বর না কমায় পরের দিন ডিসপেনসারিতে এলে সিদ্দিক প্রদীপকে ইঞ্জেকশন দেন। গত ৭ নভেম্বর প্রদীপ সিদ্দিকির কাছে যান। কিন্তু সেদিন তাঁর ক্লিনিক বন্ধ থাকায় প্রদীপ টাটা নগরের অন্য এক চিকিত্সকের কাছে যান। পরের দিন ফের সিদ্দিকির কাছে যান তিনি। কিন্তু ওই দিনও ক্লিনিক বন্ধ ছিল।এরইমধ্যে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রদীপ শতাব্দী হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে রাজওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রদীপকে সিওন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে কেইএম হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে যাওয়ার পথে গত বুধবার  প্রদীপের মৃত্যু হয়। পুলিশের পদস্থ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, প্রদীপকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরফলেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget