এক্সপ্লোর
লোন শোধ হয়নি, ট্রাক্টরের তলায় পিষে চাষিকে মেরে ফেলল এজেন্ট!

সীতাপুর (উত্তরপ্রদেশ): নিজের ট্রাক্টরের তলায় পিষে মারা গেলেন কৃষক। উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা। লোন নিয়ে শোধ দিতে না পারায় টাকা ফেরত চাইতে এসেছিল কয়েকজন এজেন্ট। তাদের সঙ্গে বাদানুবাদের সময় ট্রাক্টর থেকে পড়ে গিয়ে তার নিচে চাপা পড়ে যান জ্ঞানচাঁদ নামে বছর ৪৫-এর ওই চাষি। মেহমুদাবাদের সার্কল ইনস্পেক্টর মহম্মদ জাভেদ খান বলেন, ভাউরি গ্রামের বাসিন্দা জ্ঞানচাঁদ কয়েক মাস আগে ট্রাক্টর কেনার জন্য একটি ঋণদানকারী কোম্পানি থেকে লোন নিয়েছিলেন। কিন্তু তিনি মাসিক কিস্তির টাকা দিতে পারছিলেন না। ৯০ হাজার টাকা বকেয়া ছিল। জ্ঞানচাঁদের ভাইকে উদ্ধৃত করে ওই পুলিশ অফিসার বলেন, গতকাল কয়েকজন রিকভারি এজেন্ট আমাদের বাড়ি আসে। ওরা জোর করে ট্রাক্টরটা নিয়ে যাচ্ছিল। জ্ঞানচাঁদ ওদের বাধা দিতে যথাসাধ্য চেষ্টা করে পড়ে যায়। যে রিকভারি এজেন্ট ট্রাক্টরের চালকের আসনে বসে ছিল, সে ট্রাক্টর চালিয়ে দেয়। সেটি পিষে দেয় জ্ঞানচাঁদকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচজনের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাসি চলছে।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















