এক্সপ্লোর

দেশপ্রেমের প্রমাণ দিতে হয়, খুব দুঃখ পাই, বললেন শাহরুখ

নয়াদিল্লি: দেশপ্রেম নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। কখনও কখনও নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে হয় বলে তিনি ‘গভীর বেদনা’ বোধ করেন বলে জানালেন কিং খান। তাঁর চেয়ে ‘বড়’ দেশপ্রেমিক কেউ নেই, এও বলেছেন তিনি।   গত বছরই অসহিষ্ণুতা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে বিতর্কে জড়ান তিনি। গত নভেম্বরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতার চেয়ে খারাপ আর কিছু হয় না এবং তা ভারতকে অন্ধকার যুগের পিছিয়ে দেবে!  বিজেপির নেতানেত্রীদের একাংশের বিরূপ সমালোচনা, কটাক্ষ শুনতে হয় তাঁকে। শাসক শিবিরের সেই নেতানেত্রীদের নিশানায় বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত তিনি বলেন, এ দেশে অসহিষ্ণুতা নেই! Srk আর এবার একটি টিভি চ্যানেলের শো-এ তিনি বলেছেন, কখনও কখনও খুব দুঃখ হয়, এমনকী কান্নাও পেয়ে যায় যখন আমাকে প্রমাণ দিতে হয় যে, আমি দেশপ্রেমিক! আমাকে জোর করে বলতে হয়, আমি এ দেশের লোক! বলতে গেলে, আমরা সকলেই দেশকে ভালবাসি। দেশপ্রেমিক, এটা বলার জন্য আমাদের প্রতিযোগিতায় না নামলেও চলে। তিনি এও বলেন, আমি কত বড় দেশপ্রেমিক, বারবার এটা আমাকে যখন বোঝাতে হয়, তখন খুবই কষ্ট হয়। এ  প্রসঙ্গেই তিনি মন্তব্য  করেন, আমার ছবি ‘ফ্যান’ হিট হোক না না হোক, আমি  এই শেষবারের  মতো বলতে চাই, যে, আমার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই! ফের কথাটা বলব না। দেশপ্রেমের প্রমাণ দিতে হয়, খুব দুঃখ পাই, বললেন শাহরুখ অসহিষ্ণুতা নিয়ে বিতর্কে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল বলে দাবি করেন শাহরুখ। বলেন, আমি শুধু দেশের যুবাদের পরামর্শ দিয়েছিলাম ধর্ম, জাতপাত, বর্ণ, সম্প্রদায়, আঞ্চলিকতার মতো বিষয়ে অসহিষ্ণু হলে চলবে না।  আমার বাবা ছিলেন এ দেশের সবচেয়ে তরুণ স্বাধীনতা সংগ্রামীদের একজন। তাহলে আমি কী করে এটা ভাবব যে এ দেশ আমাদের প্রতি ন্যায়পরায়ণ নয়? আমার মতো একজন যে এ দেশ থেকে সব কিছু পেয়েছে, সেই আমি কখনই এমন অনুযোগ করব না। তিনি যোগ করেন, আমার পরিবার তো মিনি-ভারত। আমার স্ত্রী হিন্দু। আমি জন্মসূত্রে মুসলিম। আমার তিন সন্তান তিনটি ধর্ম অনুসরণ করে। সুতরাং কী করে আমার নিজের দেশ সম্পর্কে খারাপ ভাবব আমি!          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget