এক্সপ্লোর

ভারতে ঢুকেছে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ‘মাথা’-রা! ব্যবস্থা চাইল তুরস্ক

নয়াদিল্লি: তুরস্কে প্রেসিডেন্ট তায়িপ এরডোগানকে উত্খাত করার লক্ষ্যে গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য দায়ী ফেতুল্লা গুলেন সন্ত্রাসবাদী গোষ্ঠী (এফইটিও) লুকিয়ে ভারতে ঢুকেছে বলে দাবি করলেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুট ক্যাভুসোগলু। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন তিনি। ফেতুল্লা গোষ্ঠীকে ‘বিভিন্ন দেশে সক্রিয় অপরাধীদের গোপন নেটওয়ার্ক’ তকমা দিয়ে ক্যাভুসোগলু বলেন, দুর্ভাগ্যের বিষয়, ওরা বিভিন্ন সংগঠন ও স্কুলের আড়ালে ভারতে তলে তলে ‘অনুপ্রবেশ করেছে’। প্রসঙ্গত, আমেরিকায় আশ্রয় নেওয়া ধর্মীয় নেতা গুলেনের দিকেই গত মাসের সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য আঙুল তুলেছিলেন এরডোগান। ভারত সফরে আসা তুর্কি বিদেশমন্ত্রী এও বলেন, যেসব দেশে এফইটিও-র উপস্থিতি আছে, সেসব দেশকে আমরা অবিলম্বে ওই সন্ত্রাসবাদীদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে অনুরোধ করছি। যে কোনও ধরন, চেহারার সন্ত্রাসবাদই ভারত ও তুরস্ক-উভয়ের সামনে বিপদ বলে উল্লেখ করে তুরস্কের বিদেশমন্ত্রী বলেন, এ ধরনের বিপদের ব্যাপারে পারস্পরিক তথ্যের আদানপ্রদান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা ও জোট বাঁধার প্রয়োজন আছে। তুরস্ক ও ভারতের নজর রয়েছে এ ব্যাপারেই, বলেন তিনি। এদিকে ক্যাভুসোগলুর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, তুরস্কের উদ্বেগের ব্যাপারে ভারত ‘সংবেদনশীল’। বেআইনি কার্যকলাপ চালিয়ে যাওয়া গুলেন গোষ্ঠীর সঙ্গে যুক্ত সংস্থাগুলি বন্ধ করে দিতে আঙ্কারার দাবি ‘খতিয়ে দেখা হচ্ছে’ বলে জানান তিনি। গত মাসের সেনা বিদ্রোহ সম্পর্কে ক্যাভুসোগলু জানান, তুর্কি সেনাবাহিনীতে ফেতুল্লা অনুগামী একটি অংশই ১৫ জুলাই গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, সে সময় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি দ্রুত সমর্থন প্রকাশ করায় আমরা তার প্রশংসা করি। প্রসঙ্গত, অভ্যুত্থানের সময় ২৪০ জনের বেশি প্রাণ হারান। ১৫০০-র বেশি জখম হন।            

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget