এক্সপ্লোর

আকাশে উড়তে উড়তে লড়াই করছে ইউএফও!! তামিলনাড়ুর ভিল্লুপুরমে আজব উত্তেজনা

ভিল্লুপুরম: আর দেখতে হবে না, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। নয়তো সন্ধে সাতটার সময় পরিষ্কার আকাশে ইউএফও-র লড়াই দেখা যাচ্ছে কী করে! ওই তো, ইউএফওদুটো একে অন্যের দিকে ক্ষ্যাপা ষাঁড়ের মত তেড়ে যাচ্ছ! ঘণ্টার পর ঘণ্টা ধরে কী প্রচণ্ড মারামারি চলছে গো, থামার লক্ষণই নেই। এইবারে দুটোতে ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর ওপর, আর টুকরো টুকরো হয়ে যাবে সব কিছু। ভয়ের চোটে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে ইষ্টনাম জপছিলেন তামিলনাড়ুর ভিল্লুপুরমের তিরুকোভিলুর ও উলুনদুরপেট গ্রামের গোটা পঞ্চাশেক মানুষ। ফোনে ফোনে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বার্তা, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, অন্য গ্রহের প্রাণীরা আক্রমণ করেছে, বাঁচতে চাইলে যে যাঁর ঘরে ঢুকে পড়ুন এক্ষুনি। একটু বয়স্ক মানুষেরা আবার অতিজাগতিক ব্যাপারস্যাপার নিয়ে ভাবেননি, শয়তান আত্মার কথাই প্রথমে মনে পড়েছিল তাঁদের। বাড়ির বড় ছেলে ও নাতি নাতনিদের ওই আলো দেখা নিষিদ্ধ করা হয়, পাছে তাঁদের কোনও ক্ষতি হয়। পুরোহিত ডেকে ঘরে ঘরে শুরু হয় শান্তি স্ব্যস্তয়ন। এক ভদ্রমহিলা আবার ম্যাজিক জানেন, তিনি তাঁর বোনপোকে হুকুম করেন, আকাশের দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসতে। তারপর যা হয়, আতঙ্ক, চিৎকার, কান্নাকাটি- সব মিলিয়ে শনিবারের সন্ধেটায় ভিল্লুপুরমের ঝিমিয়ে থাকা গ্রামগুলোয় একেবারে লঙ্কাকাণ্ড যাকে বলে। পরে অবশ্য জানা গেল, যা ভাবা হয়েছিল, মোটেই তা নয়। দূরে এক বিয়েবাড়িতে তীব্র আলো জ্বালানো হয়েছিল, তারই প্রতিফলন ঘুরে ঘুরে পড়ছিল আকাশে। তা দেখেই গ্রামবাসী মনে করেছিলেন, ইউএফও-দের যুদ্ধ চলছে। সংবাদমাধ্যমের লোকেরা এসে সব কিছু ব্যখ্যা করলেও গ্রামবাসীদের ভয় অবশ্য কাটেনি। অবশেষে ওই বিয়েবাড়িতে গিয়ে একপ্রস্থ ঝগড়াঝাঁটি করে আলো নেভানোর নির্দেশ দেন তাঁরা। বিয়েবাড়ির আলো নিভলেই দেখা যায়, আকাশের যুদ্ধও থেমেছে। ব্যস, খেল খতম। ভিন গ্রহীদের আক্রমণ আর পৃথিবী শেষ না হওয়ার অচরিতার্থতা নিয়ে বাড়ির পথ ধরেন সকলে।  

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget