এক্সপ্লোর

সপ্তদশ লোকসভায় শপথ মোদি, শাহ, রাজনাথের, প্রোটেম স্পিকার পদে শপথ বীরেন্দ্র কুমারের, সবচেয়ে বেশি হাততালি পেলেন স্মৃতি

সোমবারই লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে মধ্যপ্রদেশের তিকামগড় কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভার সদস্য হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সহ নতুন মন্ত্রীসভার একাধিক সদস্যরা। সোমবারই লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে মধ্যপ্রদেশের তিকামগড় কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বীরেন্দ্র কুমার শপথ নেনে রাষ্ট্রপতি ভবনে।

সপ্তদশ লোকসভায় শপথ নিলেন  পশ্চিমবঙ্গ থেকে মোদি মন্ত্রীসভার দুই সদস্য বাবুল সু্প্রিয় এবং দেবশ্রী চৌধুরিও। ইংরাজিতে শপথ নিয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল। পূর্ব ঘোষণা মতো বাংলায় শপথবাক্য পাঠ করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি। সংস্কৃত ভাষায় শপথবাক্য পাঠ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সংস্কৃত ভাষাতে শপথবাক্য পাঠ করেন শ্রীপদ নায়েক, অশ্বিনী চৌবে, প্রতাপচন্দ্র সারেঙ্গিও। হিন্দিতে শপথবাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাঁর মন্ত্রীসভার একাধিক সদস্য। অমিত শাহ, রাজনাথ সিংহ প্রত্যেকেই হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। এছাড়াও মধুবনি, অসমীয়া, পঞ্চাবি, ওড়িয়া, তেলেগু ভাষাতেও শপথ নেন অনেকে। তবে এদিন, ভোজপুরিতে শপথবাক্য পাঠ করার ইচ্ছা প্রকাশ করলেও বিহারের সাংসদ জর্নার্ধন সিংহকে তা করতে দেওয়া হয়নি। লোকসভার সেক্রেটারি জেনারেল জানিয়ে দেন, সংবিধানের তালিকাভুক্ত না হওয়ায় তিনি ভোজপুরিতে শপথ নিতে পারবেন না।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠের সময় সংসদের নিন্মকক্ষে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের সাংসদ মুলায়ম সিংহ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুখ আব্দুল্লা, ডিএমকে নেত্রী কানিমোঝি  এবং রাজাও। তবে এদিন সংসদে দেখা যায়নি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। যদিও কংগ্রেস সভাপতি ট্যুইট করে জানিয়েছেন, আজই লোকসভায় চতুর্থবারের জন্য পথ চলা শুরু হবে তাঁর। কেরলার ওয়েনাড় থেকে প্রতিনিধিত্ব করবেন তিনি এবং আজ বিকেলেই শপথ নেবেন।

আজ সপ্তদশ লোকসভায় শপথ নিয়েছেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিও। অমেঠি কেন্দ্র থেকে রাহুল গাঁধীকে হারিয়ে লোকসভায় নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর এই লড়াইকে সর্বোত্তম অভিবাদন দিয়ে স্বাগত জানিয়েছেন মোদি, শাহ, রাজনাথ সহ গোটা এনডিএ সাংসদরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget