এক্সপ্লোর

কোল্লাম মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচটি কারণ

কোল্লাম: কেরলের কোল্লাম পুত্তিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ৩০০-র বেশি। তাঁদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ কী, আর কার দোষে এই মর্মান্তিক ঘটনা ঘটল। ১. মন্দিরে যেখানে বাজি মজুত রাখা হয়েছিল সেখানেই ফুলকি থেকে  আগুন ছড়িয়ে পড়ে বার্ষিক উত্সব উপলক্ষ্যে মাঝরাতে মন্দির চত্বরেই আতসবাজির প্রদর্শণী শুরু হয়। উত্সবে সামিল হতে আর বাজি পোড়ানো দেখতে মন্দিরে ১০ থেকে ১৫ হাজার লোক হাজির ছিলেন বলে জানা গেছে। রাত তিনটে নাগাদ বাজির ফুলকি মন্দিরের স্টোররুমে এসে পড়ে। সেখানেই মজুত ছিল প্রচুর বাজি। ফুলকি পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে মন্দির চত্বর। বেশ কিছুক্ষণ ধরে এই বিস্ফোরণ চলে। ২. মন্দিরে অপ্রতুল অগ্নিনির্বাপন ব্যবস্থা স্টোররুমে ফুলকি পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ এবং আগুন ধরে যায়। জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছিল আতসবাজির প্রদর্শনী। সেজন্য অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ছিল আপত্কালীন পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় বন্দোবস্ত।  বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেজন্য উদ্ধারকাজ সঙ্গে সঙ্গে শুরু করা যায়নি। আচমকাই সবকিছু ঘটে যায়। ঘটনাস্থলে মোতায়েন পুলিশকর্মীরাও কিংকর্তব্যমিমূঢ় হয়ে পড়েন। কয়েকজন পুলিশকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ৩. বাজির ভাণ্ডারে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে দৌড়োদৌড়ি শুরু করেন লোকজন। পদপিষ্ট হয়েও মারা যান বেশ কয়েকজন। ৪. বাজির সুরক্ষা ব্যবস্থাও সঠিক ছিল না প্রশাসনের অনুমতি ছাড়াই মন্দিরে আতজবাজি মজুত করা হয়। কিন্তু এগুলিকে সুরক্ষিত রাখার কোনও ব্যবস্থাই ছিল না। যেখানে বাজি পোড়ানো হচ্ছিল সেখান থেকে ভাণ্ডারের দূরত্ব একেবারেই নগন্য ছিল। বাজির ফুলকি ভাণ্ডারের দিকে উড়ে আসছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ সচেতন হয়নি। আর শেষপর্যন্ত ভয়াবহ ঘটনা ঘটে যায়। ৫. পুলিশ, মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের গাফিলতি পুলিশ মন্দিরে আতসবাজি পোড়ানোর অনুমতি দেয়নি। কিন্তু তা স্বত্ত্বেও মন্দিরে আতসবাজি কীভাবে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যখন বাজি পোড়ান হচ্ছিল, তখনও পুলিশ মোতায়েন ছিল। তারপরও পুলিশ বাজি পোড়ানো বন্ধ করতে কোনও ব্যবস্থা নেয়নি। তাছাড়াও, মন্দির কর্তৃপক্ষও নিরাপত্তা নিয়ে একেবারেই উদাসীন ছিল। এ সবেরই ফলশ্রুতি, এই মর্মান্তিক দুর্ঘটনা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget