এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন সুষমা স্বরাজের বিমানের

নয়াদিল্লি: কেরলের তিরুঅনন্তপুরম থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মরিশাসের আকাশপথে ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিমানের। ফলে আতঙ্ক ছড়ায়। সতর্কবার্তা জারি করে মরিশাসের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। শেষপর্যন্ত অবশ্য কোনও বিপত্তি ঘটেনি। সুষমা নিরাপদেই দক্ষিণ আফ্রিকা পৌঁছন। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গতকাল ভারতীয় বিমানবাহিনীর আইএফসি ৩১ উড়ানটি মালে এটিসি থেকে মরিশাসের দিকে যাওয়ার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সঙ্গে ১৪ মিনিট যোগাযোগ করা যায়নি। সাধারণত ৩০ মিনিট কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না করা গেলে সতর্কতা জারি করে এটিসি। কিন্তু এক্ষেত্রে বিমানে একজন ভিআইপি থাকায় আধঘণ্টা অপেক্ষা না করেই সতর্কতা জারি করে মরিশাস এটিসি।’ এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদেশমন্ত্রীকে নিয়ে যাওয়া বিমানটি একটানা বেশিদূর উড়তে পারে না। গতকাল দুপুর ২.০৮ মিনিটে বিমানটি তিরুঅনন্তপুরম থেকে মরিশাসের উদ্দেশে রওনা হয়। মরিশাসে জ্বালানি ভরার কথা ছিল। ৪.৪৪ মিনিটে মালে এটিসি-র সঙ্গে শেষবার যোগাযোগ হয় বিমানটির। এরপর মরিশাস এটিসি-র সঙ্গে যোগাযোগ করার কথা ছিল বিমানটির। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবাইকে স্বস্তি দিয়ে ৪.৫৮ মিনিটে ফের যোগাযোগ স্থাপন করে বিমানটি। এ বিষয়ে বিদেশমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget