এক্সপ্লোর

বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেটে জনমুখী ও আর্থিক সংস্কারের মধ্যে ভারসাম্য রাখাই চ্যালেঞ্জ জেটলির

নয়াদিল্লি: বৃহস্পতিবার মোদী সরকারের পঞ্চম এবং সম্ভবত কঠিনতম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাজেটে কৃষি ক্ষেত্র থেকে শুরু করে কর্মসংস্থান ও বৃদ্ধির ওপর জোর দেবেন তিনি বলে মনে করা হচ্ছে। জনমুখী ও সংস্কারমুখীর মধ্যে ভারসাম্য রাখাই চ্যালেঞ্জ হবে জেটলির।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছর আট রাজ্যে ভোট আসন্ন। এর মধ্যে বিজেপি-শাসিত রাজ্যের সংখ্যা তিন। এর সঙ্গেই রয়েছে আগামী বছরের লোকসভা নির্বাচনের ভ্রুকুটি। ফলে, এবারের বাজেটে নতুন গ্রামীণ প্রকল্পের ঘোষণা করতে পারে মোদী সরকার বলেই মনে করা হচ্ছে। এছাড়া এমএনরেগা, গ্রামীণ আবাসন, সেচ প্রকল্প সহ বর্তমান প্রকল্পের বরাদ্দ বৃদ্ধিও করা হতে পারে।

সম্প্রতি, গুজরাত নির্বাচনে গ্রামাঞ্চলে বিজেপির ভোট শতাংশের হার কমেছে। এই বিষয়টিকেও মাথায় রাখছে মোদী সরকার বলে অভিমত বিশেষজ্ঞদের। যে কারণে, কৃষিক্ষেত্রে একাধিক পদক্ষেপের ঘোষণা করতে পারেন জেটলি। দীর্ঘদিন ধরেই বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছে মাঝারি ও ছোট ব্যবসায়িক সংগঠনগুলি। কিন্তু, নোট বাতিল ও জিএসটি-র ফলে, সেই সমর্থন অনেকটাই কমেছে। তা পুনরুদ্ধার করতে এই ক্ষেত্রে বিভিন্ন ছাড়ের ঘোষণাও করা হতে পারে আগামীকালের বাজেটে।

আয়কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মন জয় করার পাশাপাশি জেটলির নজরে থাকবে পরিকাঠামো ক্ষেত্রও। কেন্দ্রীয় সূত্রের খবর, জাতীয় সড়ক সহ পরিকাঠামো ক্ষেত্র, রেলের আধুনিকীকরণের ওপর গুরুত্ব দেবেন জেটলি। একইসঙ্গে, সার্বিক আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর ওপরও নজর থাকবে তাঁর।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে আর্থিক ঘাটতির হার দেশের জিডিপি-র ৩.২ শতাংশে নামিয়ে আনাই হবে লক্ষ্য জেটলির। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, এবারের বাজেট জনমুখী হবে না। ফলে, জিএসটি-উত্তর প্রথম কেন্দ্রীয় বাজেটের ওপর নজর থাকবে সকলের।

বিশেষজ্ঞদের মতে, জেটলির সামনে বাধা অনেকগুলিই। কারণ, ইতিমধ্যেই কেন্দ্রীয় উৎপাদন শুল্ককে জিএসটি-র আওতাভুক্ত করেছে কেন্দ্র। ফলে, সেখানে কাটাছেঁড়া করার কোনও উপায় তাঁর একার ওপর নেই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতি বাড়তে পারে। সেই দিকটিও সামলাতে হবে জেটলিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget