এক্সপ্লোর

রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসে বাড়ছে খাবারের দাম

তবে জনতা ভোজনে কোনও পরিবর্তন হচ্ছে না, আগের মত ২০ টাকাই থাকছে।

নয়াদিল্লি: মাঝেমধ্যেই চড়তে হয় রাজধানী, শতাব্দী আর দুরন্ত এক্সপ্রেসে? তাহলে আপনার পকেটে বড় খাবল বসতে চলেছে। এমনিতেই তো এই ট্রেনগুলোয় টিকিটের দাম বেশি আর এবার রেল মন্ত্রক এগুলোর খাবারের দাম আরও বাড়াতে চলেছে। নতুন দাম চালু হবে আগামী বছর ২৯ মার্চ থেকে। এর আগে ২০১৩-য় শেষবার বেড়েছিল রাজধানী, শতাব্দী আর দুরন্তর খাবারের দাম। এবার রেল মন্ত্রক বলেছে, প্রথম শ্রেণির শীততাপ নিয়ন্ত্রিত কামরায় চায়ের দাম ১৫ টাকা থেকে বেড়ে হবে ৩৫ টাকা। জলখাবার ৯০ টাকা থেকে বেড়ে ১৪০, মধ্যাহ্নভোজ ও রাতের খাবারের দাম ১৪০ থেকে বেড়ে ২৪৫ টাকা হবে। দ্বিতীয় ও তৃতীয় এসিতে চায়ের দাম ১০ টাকা থেকে বেড়ে হবে ২০ টাকা, জলখাবার ৭০ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা ও মধ্যাহ্নভোজ-রাতের খাবার ১২০ টাকা থেকে বেড়ে ১৮৫ টাকা। সন্ধেয় পরিবেশন করা চায়ের দামও ৪৫ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হবে। দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে সকালের চায়ের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হচ্ছে। জলখাবারের দাম ৪০ থেকে বেড়ে হবে ৬৫ টাকা, দুপুর ও রাতের খাবারের দাম ৭৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হচ্ছে। সন্ধের চায়ের দাম ২০ থেকে বেড়ে হবে ৫০। তবে শুধু দামই বাড়ছে না, কিছু পরিষেবাও যুক্ত হচ্ছে। ঠিক হয়েছে, জলখাবারে প্রাদেশিক খাবার খাওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ কপালে থাকলে প্রাতঃরাশে লুচি বেগুনভাজা পেতে পারেন। ৩৫০ গ্রাম খাবারের দাম হবে ৫০ টাকা। খাবারের তালিকায় যোগ হচ্ছে বিরিয়ানিও। ভেজ, ডিম ও চিকেন বিরিয়ানির দাম হবে যথাক্রমে ৮০, ৯০ ও ১১০ টাকা। রেল মন্ত্রক ঠিক করেছে, আইআরসিটিসির খাবারের গুণগত মান দামের সমানুপাতিক হবে, যাতে খাবার পরিবেশনকারীরা কোনওভাবে অতিরিক্ত টাকা দাবি না করতে পারেন, নিশ্চিত করা হবে তাও। অন্যান্য মেল ও এক্সপ্রেস ট্রেনেও চা ও অন্যান্য সাধারণ খাবারের দাম ৪০ থেকে ১৩০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে। রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গড়ি বলেছেন, খাবারের গুণমান বাড়ানোর জন্যই দাম বাড়ানো হচ্ছে। এর আগে এই সব ট্রেনে ২০১২ সালে শেষবার খাবারের দাম বাড়ানো হয়েছিল। তবে জনতা ভোজনে কোনও পরিবর্তন হচ্ছে না, আগের মত ২০ টাকাই থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget