এক্সপ্লোর

অযোধ্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে মোহন ভাগবত বললেন, ‘অতীত ভুলতে হবে...আমরা চাই মন্দির তৈরি হোক’

এই মামলায় ঐতিহাসিক রায়ে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দেওয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ গড়তে এই মামলার একটি পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার কোথাও পাঁচ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায়কে কারোর জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। এক সাংবাদিক বৈঠকে ভাগবত বলেছেন, ‘অতীতর সব কিছু ভুলতে হবে এবং আমাদের কাছে প্রত্যাশিত কর্তব্য পালন করতে হবে’। অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। অযোধ্যায় বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের সুন্নি ওয়াকফ বোর্ড। বিতর্কিত অযোধ্যা মামলায় ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছে। সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। অযোধ্যায় মুসলিমপক্ষকে বিকল্প জমি দেওয়ার রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আরএসএস প্রধান বলেছেন, ‘আদালত যা বলেছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা চাই বিতর্কের নিষ্পত্তির জন্য সবকিছু করতে হবে সরকারকে। এখন যা কিছু করার তা সরকারকে করতে হবে। আমরা চাই মন্দির তৈরি হোক’। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভাগবত বলেছেন, ‘এই প্রশ্ন ওই তাদের কাছেই করা উচিত’। এই মামলায় ঐতিহাসিক রায়ে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দেওয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ গড়তে এই মামলার একটি পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার কোথাও পাঁচ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত কেন্দ্রীয় সরকারকে তিনমাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে বলেছে। ওই ট্রাস্ট অযোধ্যা বিতর্কিত জমিতে মন্দির তৈরি করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget