এক্সপ্লোর

জয়েশ, লস্কর, হিজবুলের বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ চাই, পাকিস্তানকে আক্রমণ ফ্রান্সের

নয়াদিল্লি: ভারতকে ক্রমাগত ‘টার্গেট’ করা লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত। যে সব দেশে এই সংগঠনগুলির উৎপত্তি বা নিয়ন্ত্রিত এলাকা রয়েছে, সন্ত্রাসবাদ রুখতে তাদের কড়া পদক্ষেপ নিতে হবে।

ভারতে এসে পরোক্ষে পাকিস্তানকে বার্তা দিল ফ্রান্সের বিদেশমন্ত্রী জাঁ মার্ক আয়রো। একইসঙ্গে, বার্তা চিনকেও। মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তারা নয়াদিল্লির সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে প্যারিস।

এদিন উরি-হামলার জবাবে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সমর্থন করেন আয়রো। জানান, জঙ্গি হামলার থেকে আত্মরক্ষার অধিকার প্রত্যেক দেশেরই রয়েছে।

তিনি বলেন, ভারতের বিরুদ্ধে হামলার তীব্র নিন্দা করেছে ফ্রান্স। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে রয়েছে তারা বলেও মনে করিয়ে দেন আয়রো।

এদিন নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন ফরাসি বিদেশমন্ত্রী। বলেন, যে সব দেশে এই সংগঠনগুলির উৎপত্তি বা নিয়ন্ত্রিত এলাকা রয়েছে, সন্ত্রাসবাদ রুখতে তাদের কড়া পদক্ষেপ নিতে হবে।

তিনি যোগ করেন, আমরা দেখতে চাই সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি যারা ক্রমাগত ভারতকে আক্রমণ করছে।

মোট চারদিনের সফরে এসেছে আয়রো। পাকিস্তানের পাশাপাশি, মাসুদ আজহার প্রসঙ্গে এদিন চিনকেও একহাত নেন তিনি। বলেন, আমাদের (ভারত ও ফ্রান্স) যৌথ উদ্যোগ এবং কমিটির বিপুল সমর্থন সত্ত্বেও ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি।

তিনি যোগ করেন, নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় ইতিমধ্যেই রয়েছে জইশ-ই-মহম্মদ। তিনি আশাপ্রকাশ করেন, খুব শীঘ্রই আজহাম মাসুদের নামও অন্তর্ভুক্ত করা হবে। চিনকে কটাক্ষ করে আয়রো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের মনোভাব বিশ্বব্যাপী এক হওয়া উচিত।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget