এক্সপ্লোর

মাসুদ আজহারকে ইউরোপীয় ইউনিয়নে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণায় উদ্যোগ জার্মানির

নয়াদিল্লি: চিন মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেস্তে দিলেও পুলওয়ামা সন্ত্রাসের দায় স্বীকার করা জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উদ্যোগ নিয়েছে জার্মানি। মাসুদকে বিশ্ব সন্ত্রাসবাদী, নিষিদ্ধ তকমা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ই ইউ) বেশ কয়েকটি সদস্য দেশের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে বলে কূটনৈতিক সূত্রের খবর। জার্মানির প্রস্তাবটি গৃহীত হলে ২৮ সদস্যের ই ইউ-র সন্ত্রাসবাদী তালিকায় নাম উঠবে, পাকিস্তানে আশ্রয় পাওয়া মাসুদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হবে, বাজেয়াপ্ত হবে তার সম্পত্তি। তবে জার্মানি ই ইউ-তে তাকে নিষিদ্ধ করার কথা তুললেও আনুষ্ঠানিক ভাবে কোনও প্রস্তাব এখনও পেশ করেনি বলে জানা গিয়েছে। সূত্রটি বলেছে, ই ইউ অন্তর্ভুক্ত ২৮টি দেশের সবাই প্রস্তাবে সম্মতি দিলেই মাসুদকে নিষিদ্ধ করা সম্ভব হবে। এসব ক্ষেত্রে ঐকমত্যের নীতির ভিত্তিতে চলে ই ইউ। গত ১৫ মার্চ ফ্রান্স মাসুদের বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ জারি করে জানায়, জইশ প্রধানের নাম সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত ব্যক্তি, সংগঠনের তালিকায় তুলতে তারা ইউরোপীয় সঙ্গী দেশগুলির সঙ্গে থাকবে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর দায়িত্ব জয়েশ স্বীকার করার পর ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন-এই তিন দেশ একসঙ্গে মাসুদকে কালো তালিকায় ফেলে বিশ্ব জঙ্গি ঘোষণার জন্য নিরাপত্তা পরিষদের ১২৪৭ আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটিতে প্রস্তাব পেশ করে। ১৫ সদস্যের পরিষদে একমাত্র তাতে বাধা দেয় চিন, বাকি ১৪টি দেশই তা সমর্থন করে। তারপরই ফ্রান্স মাসুদের ওপর আর্থিক নিষেধ চাপায়।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget