এক্সপ্লোর
গুঁড়ো করে পেস্টের আকারে চলছে সোনা পাচার, জানাল শুল্ক বিভাগ

কোচি: দেশের বিভিন্ন বিমানবন্দরের মাধ্যমে সোনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র পাচার করার জন্য অভিনব উপায় অবলম্বন করা হচ্ছে। এমনই জানালেন শুল্ক বিভাগের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, পাচারকারীরা সোনা গুঁড়ো করে পেস্টের আকার দিচ্ছে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দেওয়ার জন্যই এই পন্থা নিচ্ছে পাচারকারীরা। শুল্ক বিভাগের কমিশনার সুমিত কুমার জানিয়েছেন, লোকবল কম থাকা সত্ত্বেও তাঁরা সোনা পাচার রোখার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এখনও পর্যন্ত ৬১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৯ কোটি টাকা। ২১১টি মামলা দায়ের করা হয়েছে। এই সময়ের মধ্যে টেলিভিশন ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশের ক্ষেত্রে ১১.৮১ কোটি টাকা পণ্য কর আদায় করা হয়েছে। ১৮.২৮ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
























