এক্সপ্লোর

অডিও ক্লিপ ভাইরাল, জেলজীবন বেশিদিনের হবে না, সুদিন আসবে! যোধপুর জেল থেকে ফোন আসারামের

যোধপুর: ধর্ষণ মামলায় দোষী হয়ে যোধপুর জেলে যাবজ্জীবন কারাবাস খাটছেন। সেখান থেকেই ফোনে আসারাম বাপুকে বলতে শোনা গিয়েছে, জেলজীবন হয়তো বেশদিনের হবে না, সুদিন আসবে! তাঁর ওই ফোনালাপের একটি অডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে। যোধপুর সেন্ট্রাল জেলের ডিআইজি বিক্রম সিংহ জানিয়েছেন, সাজা পেয়ে জেলে ঢোকার দুদিন বাদে গত শুক্রবার জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ফোন করেছিলেন আসারাম। ১৫ মিনিটের অডিও ক্লিপটি সম্ভবত তখনই রেকর্ড করা হয়। ৫ বছর আগে নিজের আশ্রমে একটি মেয়েকে ধর্ষণের মামলায় দোষী ঘোষিত হয়েছেন এই স্বঘোষিত গডম্যান। পুলিশকর্তাটি বলেন, বন্দিরা মাসে একবার যে কোনও দুটি নম্বরে বাইরের কারও সঙ্গে ৮০ মিনিট কথা বলার অনুমতি পান। শুক্রবার আসারাম সন্ধ্যা সাড়ে ৬ টায় সবরমতী আশ্রমে এক সাধককে ফোন করে কথা বলেন। হয়তো সেই কথোপকথনই রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অডিও ক্লিপে আসারামকে প্রথমে শান্তি বজায় রাখায়, রায়দানের দিন যোধপুরে না আসায় অনুগামীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে শোনা গিয়েছে, আইনশৃঙ্খলা, নিয়ম মানা উচিত আমাদের। আমি সেটাই করি। মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাঁর আশ্রমের বদনাম করে তা দখল করতে চাইছে বলে দাবি করেন আসারাম। অডিওতে তিনি বলেছেন, এ ধরনের প্ররোচনায় কান দেবে না। আশ্রমের লেটারহেডে কিছু ছাপিয়ে প্রচার করা হলেও বিশ্বাস করবে না। ধর্ষণ মামলায় সহ অভিযুক্ত, দোষী ঘোষিত শিল্পী ও শরত্ চন্দকে আগে তিনি ছাড়ানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আসারাম। দুজনেরই ২০ বছর জেল হয়েছে। আসারাম বলেছেন, অভিভাবকদের আগে তো সন্তানদের কথাই ভাবতে হয়। ওদের মুক্তির জন্য আরও আইনজীবীর দরকার হলে তাও করা হবে। তারপর বাপু নিজে জেল থেকে বেরবে। নিম্ন আদালতে বিচারে ভুল হয়ে থাকলে উচ্চতর আদালতে গিয়ে সংশোধনের সুযোগ আছে। সত্যকে ঢেকে রাখা যায় না, মিথ্যাও নিজের পায়ে দাঁড়াতে পারে না। অভিযোগ যা-ই উঠুক, তাতে কিছু আসে যায় না। সুদিন আসবেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget