এক্সপ্লোর
উনি 'আসল' প্রশ্ন নেন না, এটা ভাল, নিলে সকলেই বিড়ম্বনায় পড়তাম! মোদীকে সিঙ্গাপুরের ইন্টারভিউ নিয়ে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: সাম্প্রতিক সিঙ্গাপুর সফরে নরেন্দ্র মোদীর সাংবাদিক সম্মেলন ঘিরে তাঁকে কটাক্ষ রাহুল গাঁধীর। নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী ওই সাংবাদিক বৈঠকে হিন্দিতে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর কাগজ দেখে গড়গড় করে পড়তে শুরু করে দেন দোভাষী, যাতে প্রশ্ন ওঠে, তবে কি আগে থেকেই ঠিক করা ছিল প্রশ্নোত্তর? সব সাজানো?
The first Indian PM who takes "spontaneous" questions that the translator has pre-scripted answers to!
Good that he doesn't take real questions. Would have been a real embarrassment to us all if he did. pic.twitter.com/8Iyfgiaseh
— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2018
কংগ্রেস সভাপতি এ নিয়েই ট্যুইট করেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি 'স্বতঃস্ফূর্ত' প্রশ্ন শোনেন, দোভাষীর কাছে যার আগাম উত্তরও তৈরি থাকে! উনি সত্যিকারের প্রশ্ন নেন না, এটা ভাল। নিলে আমাদের সকলকেই সত্যিই বিড়ম্বনায় পড়তে হত। মোদীর প্রশ্নোত্তর ও সেই ইংরেজি অনুবাদকের জবাবেও একটি ভিডিওও ট্যুইটে ট্যাগ করেন রাহুল। বোঝাতে চান, প্রধানমন্ত্রী সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারেন না। Oh dear. When the translator says what the PM was supposed to say, but didn't: https://t.co/QswL2gJ4h5
— Shashi Tharoor (@ShashiTharoor) June 3, 2018
গতকাল কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ শশী তারুরও মোদীর ওই সাক্ষাত্কারের একটি সংবাদ রিপোর্ট ট্যাগ করে ট্যুইট করেন, যখন প্রধানমন্ত্রীর যা বলার কথা, কিন্তু বললেন না, বলে দিলেন অনুবাদক। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী চেক আপে আমেরিকা গিয়েছেন। রাহুল গিয়েছেন তাঁর সঙ্গে। সেখান থেকেই মোদীকে ট্যুইটে নিশানা করেন তিনি। আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























