এক্সপ্লোর

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধী, অভিনন্দন মমতার

নয়াদিল্লি:উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী। এদিন ১৮ টি বিরোধী দলের বৈঠকে প্রাক্তন এই আমলার নাম নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি। সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ যে, জেডি(ইউ) এদিনের বৈঠকে উপস্থিত ছিল। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি (ইউ) বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকেই সমর্থন করেছে। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাইয়ের বৈঠকে হাজির ছিলেন জেডি-ইউ নেতা শরদ যাদব। বৈঠকে বিরোধীরা সর্বসম্মতভাবে মহাত্মা গাঁধীর নাতিকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, সপা-র নরেশ আগরওয়াল ও বিএসপি-র সতীশ চন্দ্র মিশ্র উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে সনিয়া বলেন, ১৮ টি বিরোধী দল সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গাঁধীকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছে। আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। তিনি বিরোধীদের যৌথ প্রার্থী হতে রাজি হয়েছেন। ১৮টি বিরোধী দল একযোগে তাঁকে উপনির্বাচন পদে প্রার্থী ঠিক করায় তাদের প্রশংসা করেছেন গোপালকৃষ্ণও। একমাত্র তাঁর নাম নিয়েই আলোচনা হয়েছে বিরোধী দলগুলির বৈঠকে। গোপালকৃষ্ণ বিরোধী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, যে গুরুত্ব সহকারে আমাকে মনোনীত করা হয়েছে, সেই একই গুরুত্ব দিয়ে তাকে গ্রহণ করছি। বিরোধীরা যে ঐক্য, বিশ্বাসের জোর নিয়ে আমাকে উপ রাষ্ট্রপতি নির্বাচনে আমাকে তাঁদের প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানাই। গোপালকৃষ্ণ গাঁধীকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নিজের ট্যুইট বার্তায় মমতা লিখেছেন, গোপালকৃষ্ণ গাঁধীর বিশ্বযোগ্যতাই তাঁর সম্পদ। আগামী ৫ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। গণনা হবে ওই দিনই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget