এক্সপ্লোর

আরও ৬ শিশুর মৃত্যু গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে, সংখ্যা বেড়ে হল ৭০

গোরক্ষপুর: গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ফের শিশুমৃত্যু! জানা গিয়েছে, গত তিনদিনে এই হাসপাতালে এনসেফ্যালাইটিসে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত শিশুর সংখ্যা ৭০ ছুঁল।

একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় জেরবার বিআরডি হাসপাতাল। ইতিমধ্যেই, ‘ড্যামেজ কন্ট্রোল’ হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু, তাতেও যে কাজের কাজ কিছুই হয়নি, এই ৬ শিশুর মৃত্যু তার জলজ্যান্ত প্রমাণ।

হাসপাতালের অতিরিক্ত অধিকর্তা জানান, নতুন মৃত্যুগুলি ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যে হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যে শিশুগুলি মারা গিয়েছে, তারা সকলেই এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিল। হাসপাতাল আরও জানিয়েছে, এই সময়ে ২১ জন এনসেফ্যালাইটিস রোগী সেখানে ভর্তি হন। বর্তমানে ৭৫ এনসেফ্যালাইটিস রোগীর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে বিআরডি হাসপাতালে প্রায় ৬৩ শিশুর মৃত্যু হয়। অভিযোগ, অক্সিজেনের সরবরাহ বন্ধ হওয়ার ফলেই অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে। যদিও, সেই অভিযোগ খারিজ কর দেয় উত্তরপ্রদেশ প্রশাসন। তাদের পাল্টা দাবি, বেশির ভাগ শিশু এনসেফ্যালাইটিসে আক্রান্ত ছিল।

শিশুমৃত্যুর ঘটনায় প্রবল চাপে পড়ে যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন। হাসপাতালে নিজে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের এনসেফ্যালাইটিস বিভাগের প্রধান চিকিৎসককে অপসৃত করে যোগী আদিত্যনাথ প্রশাসন।

এই ঘটনার দায় নিয়ে আদিত্যনাথের পদত্যাগ করা উচিত বলে দাবি করে কংগ্রেস। একইসঙ্গে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহের পদত্যাগের দাবিও তোলে তারা। লখনউয়ে এদিন প্রতিবাদ বিক্ষোভে সামিল হন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস প্রধান রাজ বব্বর সহ একাধিক কং নেতা। পরে, তাঁদের গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget