এক্সপ্লোর
আপত্তি জৈন সম্প্রদায়ের, সংযুক্ত আরব আমিরশাহিতে ভেড়া, ছাগল রপ্তানি বাতিল

নাগপুর: জৈন সম্প্রদায়ের আপত্তিতে সংযুক্ত আরব আমিরশাহিতে ভেড়া, ছাগল রপ্তানি বাতিল করল সরকার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এই রপ্তানি প্রজেক্টের ব্যাপারে উদ্যোগ ছিল রাজ্যসভা এমপি, ধাঙড় সম্প্রদায়ের নেতা ডাঃ বিকাশ মহাত্মের। এই রপ্তানির উদ্দেশ্য কৃষকের আয়বৃদ্ধি, স্বনির্ভরতার নতুন রাস্তা খুলে দেওয়া। ঠিক ছিল, গতকাল মোট ২০০০ ভেড়া, ছাগল পাঠানো হবে শহরের ডাঃ বাবাসাহেব অম্বেডকর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, হাজির থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবীশ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। কিন্তু শেষ মুহূর্তে রপ্তানি বন্ধ ঘোষণা করা হয় অনির্দিষ্টকালের জন্য। কেন্দ্রীয় মন্ত্রক মহাত্মেকে ভেড়া, ছাগল রপ্তানির বিরোধীদের সঙ্গে কথা বলতে বলে। ডাঃ রিচা জৈনের নেতৃত্বে সকল জৈন সমাজ নামে একটি সংগঠন সংযু্ক্ত আমিরশাহিতে ভেড়া, ছাগল রপ্তানিতে আপত্তি করছে। তারা শুক্রবার আরএসএস সদর দপ্তরেও মিছিল নিয়ে যায়। দিগম্বর জৈন মহাসভা সমিতি (মহারাষ্ট্র)-র সভানেত্রী জৈন বলেন, ভেড়া, ছাগলগুলোকে কসাইখানায় না পাঠিয়েও নানা উপায়ে কৃষকের আয় বাড়ানো যেতে পারে। আমরা এই প্রকল্পের বিরোধী কেননা একবার চালু হলে তা নাগপুরে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্যত্র ছড়িয়ে পড়বে। ভেড়া, ছাগল রপ্তানি কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে বম্বে হাইকোর্টে পিটিশন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। ডাঃ মহাত্মে বলেন, জৈন সম্প্রদায়ের একাংশের আপত্তিতে মন্ত্রকের লোকজন আমাদের এই প্রজেক্ট চালুর আগে ওদের সঙ্গে কথা বলতে বলেছে। তাই গতকালের কর্মসূচি বাতিল, স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















