এক্সপ্লোর

আইনে বদল, ব্যাঙ্ক, বিমা, পুরসভা থেকে করখেলাপিদের ঠিকানা নিতে পারবে আয়কর বিভাগ

নয়াদিল্লি: যে ব্যক্তিরা করফাঁকি দিয়ে গা-ঢাকা দিয়ে আছেন বা যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তেমন করদাতাদের নোটিস বা সমন পাঠিয়ে বকেয়া কর মেটানোর নির্দেশ দেওয়ার জন্য ব্যাঙ্ক, বিমা বা পুরসভার তথ্যভাণ্ডার থেকে ঠিকানা নিতে পারবে আয়কর বিভাগ। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আইন বদল করেছে। এতদিন প্যান বা আয়কর রিটার্ন ফাইলে দেওয়া ঠিকানাতেই করখেলাপিদের নোটিস পাঠানো হত। কিন্তু আয়কর বিভাগের আধিকারিকরা জানান, করখেলাপি ব্যক্তিরা হয় ইচ্ছাকৃতভাবে ঠিকানা বদল করেছে, না হয় পালিয়ে বেড়াচ্ছে। ফলে প্যান বা আয়কর রিটার্ন ফাইলে থাকা ঠিকানায় নোটিস পাঠিয়ে কোনও লাভ হচ্ছে না। সেই কারণেই আইন বদল করা হয়েছে। আয়কর বিভাগের এক আধিকারিক বলেছেন, অর্থমন্ত্রক সম্প্রতি আয়কর আইনে বদলের বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে আয়কর বিভাগের আধিকারিকরা করখেলাপিদের নোটিস দেওয়ার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, ডাকঘর, বিমা সংস্থা, কৃষি বাবদ আয়ের রিটার্ন বা আর্থিক লেনদেনের বিবরণে থাকা ঠিকানা ব্যবহার করতে পারবেন। এছাড়া ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, স্থানীয় প্রশাসনের নথিতে যে ঠিকানা রয়েছে, সেখানেও পাঠানো যাবে নোটিস। আয়কর বিভাগের ওই আধিকারিক আরও বলেছেন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট  ট্যাক্সেস (সিবিডিটি) করখেলাপিদের নোটিস পাঠানোর ঠিকানা সংক্রান্ত বদল কার্যকর করেছে। বহু ব্যক্তি কোটি কোটি টাকা কর বাকি রেখেছেন। নতুন আইনের ফলে তাঁদের খুঁজে বার করা সহজ হবে। ঠিকানা বদল করে পার পাবেন না করখেলাপিরা। সরকারের রাজস্ব আদায় বাড়ানো এবং করখেলাপিদের সাজার ব্যবস্থা করাই নতুন আইনের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget