এক্সপ্লোর

অসমের পর পশ্চিমবঙ্গেও? জবাব এড়াল কেন্দ্র, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিপদ কর্নাটকে, এনআরসি হোক, সংসদে দাবি বিজেপি এমপির

বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের ধাক্কা সামলাতে অসমে বেআইনি বাসিন্দাদের চিহ্নিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া চলছে। গত বছর বেরনো প্রথম খসড়া এনআরসি-তে ৪০ লক্ষের বেশি বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে জোর বিতর্ক হয়।

  নয়াদিল্লি: অসমের পর পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আপডেট করার প্রক্রিয়া চালু হতে চলেছে কিনা, সংসদে এই প্রশ্নের সরাসরি জবাব এড়াল কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রশ্ন করেন আজ। অসমের পাশাপাশি প্রতিবেশী পশ্চিমবঙ্গেও এনআরসি সময়োপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, জানতে চান তিনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তার জবাব না দিয়ে লিখিত বক্তব্যে বলেন, ১৯৫৫-র নাগরিকত্ব আইনের ধারা ও ২০০৩ এর নাগরিকত্ব নিয়মবিধির ৪ এ (৪) অনুচ্ছেদে  নির্ধারিত ধারায় শুধুমাত্র অসমে এনআরসি প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের ধাক্কা সামলাতে অসমে বেআইনি বাসিন্দাদের চিহ্নিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া চলছে। গত বছর বেরনো প্রথম খসড়া এনআরসি-তে ৪০ লক্ষের বেশি বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে জোর বিতর্ক হয়। মোট ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে খসড়ায় নাম রয়েছে ২.৯ কোটির। চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ হবে ৩১ জুলাই। এদিকে কর্নাটকের বিজেপি এমপি তেজস্বী সূর্য কেন্দ্রের কাছে দাবি করলেন,  বেঙ্গালুরু সহ গোটা কর্নাটকের নিরাপত্তার সামনে বড় বিপদ হয়ে ওঠা বেআইনি বাংলাদেশীদের মোকাবিলায় ওই রাজ্যেও এনআরসি চাই। তিনি জিরো আওয়ারে প্রসঙ্গটি তুলে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ব্যাপক সংখ্যায় গোটা কর্নাটক, বিশেষত বেঙ্গালুরুতে ঢুকেছে। এরা শুধু নিরাপত্তার সামনে নয়, অর্থনীতির ওপরও বিরাট বোঝা, কেননা স্থানীয় লোকজনের কাজে থাবা বসাচ্ছে এরা। সুতরাং কর্নাটকে বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশি খুঁজে বের করতে এনআরসি তৈরি হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget