এক্সপ্লোর

মহিলাদের সুরক্ষায় নজর নেই, মোদী সরকারকে তোপ নির্ভয়ার মায়ের

নয়াদিল্লি: মহিলাদের সুরক্ষা নিয়ে আজ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন নির্ভয়ার মা আশা দেবী। তাঁর দাবি, এই সরকার বিভিন্ন বিষয়ে প্রচার চালালেও, মহিলাদের সুরক্ষা নিয়ে কোনওরকম প্রচার চালাচ্ছে না। নির্ভয়ার মা বলেছেন, ‘স্বচ্ছ ভারত অভিযানের মতো অনেক প্রচারাভিযানের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু মহিলাদের সুরক্ষা নিয়ে কোনও প্রচার হচ্ছে না। সরকার ও প্রশাসনের কাছে আমার আর্জি, আপনারা চোখ খুলুন, অত্যাচারের শিকার হওয়া পরিবারগুলির দুঃখ বুঝুন এবং তথাকথিত ছোট ঘটনাগুলির পিছনের কারণ অনুসন্ধান করুন।’ নির্ভয়ার ধর্ষকদের দ্রুত মৃত্যুদণ্ডের সাজা কার্যকরেরও দাবি জানিয়েছেন আশা দেবী। তিনি বলেছেন, ‘আমি পাঁচ মাস অপেক্ষা করেছি। কিন্তু এখনও বুঝতে পারছি না এই মামলায় কী হচ্ছে। সেই কারণেই আমরা মামলার গতি-প্রকৃতি জানতে চেয়েছি। এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশকে নোটিস দিয়েছে মহিলা কমিশন। ডিসেম্বরে সেই ঘটনার পাঁচ বছর পূর্ণ হবে। সুপ্রিম কোর্ট চার অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। অপরাধীরা ক্রমশঃ ক্ষমতাশালী হয়ে উঠছে। তাই আমি চাই যত দ্রুত সম্ভব ওদের ফাঁসি দেওয়া হোক।’ নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করায় মঙ্গলবারই তিহাড় জেল কর্তৃপক্ষ ও দক্ষিণ জেলার ডিসিপি-কে নোটিস দিয়েছে দিল্লির মহিলা কমিশন। নির্ভয়ার মায়ের দাবি, ‘রাজনীতিবিদরা অবিবেচকের মতো মন্তব্য করে অপরাধীদের উৎসাহ দিচ্ছেন। একজন রাজনীতিবিদ বলেছেন, এক বয়স্ক মহিলার ধর্ষণ সামান্য ঘটনা। অন্য এক রাজনীতিবিদ বলেছেন, মহিলারা রাতে বাড়ির বাইরে যায় বলেই অপরাধ সংঘটিত হয়। ছোট মেয়েদের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটছে। আমি চাই সবাই ন্যায়বিচার পাক এবং মেয়েদের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget