এক্সপ্লোর

কোন জল খাচ্ছেন? কেন্দ্র প্রকাশ করল শহর পিছু পানীয় জলের মানের তালিকা, ২১-এর মধ্যে ২০ নম্বরে কলকাতা

২১ শহরের মধ্যে মুম্বই প্রথমে, তাদের জলের মান সবথেকে ভাল। আর সবথেকে পিছিয়ে ২১ নম্বরে দেশের রাজধানী দিল্লি।

নয়াদিল্লি: দেশের ২১টি রাজ্যের রাজধানীর পানীয় জলের গুণগত মানের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। তাতে দেখা যাচ্ছে, ২১ শহরের মধ্যে মুম্বই প্রথমে, তাদের জলের মান সবথেকে ভাল। আর সবথেকে পিছিয়ে ২১ নম্বরে দেশের রাজধানী দিল্লি। আমাদের কলকাতা কোথায় আছে জানেন? ২০-তে! আমাদের আগে পটনা, ভুবনেশ্বরও। তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। বলেছেন, তাঁরা কাউকে দোষারোপ করছেন না, সবাই যাতে পানযোগ্য জল পান সে জন্য তাঁদের চেষ্টা চলবে। পানীয় জল নিয়ে গোটা দেশ থেকে অভিযোগ জমা পড়ছিল, পরীক্ষায় ধরা পড়েছে দিল্লির জল পানের অযোগ্য। তবে মুম্বইয়ের জল সবকটি মানের সূচকেই উতরে গিয়েছে, এ ধরনের পরীক্ষা আগামীদিনেও চলবে বলে তিনি জানিয়েছেন। এবার দেখুন পানীয় জলের গুণমানের ভিত্তিতে শহরগুলির তালিকা ১। মুম্বই ২। হায়দরাবাদ ৩। ভুবনেশ্বর ৪। রাঁচি ৫। রায়পুর ৬। অমরাবতী ৭। সিমলা ৮। চণ্ডীগড় ৯। তিরুঅনন্তপুরম ১০। পটনা ১১। ভোপাল ১২। গুয়াহাটি ১৩। বেঙ্গালুরু ১৪। গাঁধীনগর ১৫। লখনউ ১৬। জম্মু ১৭। জয়পুর ১৮। দেরাদুন ১৯। চেন্নাই ২০। কলকাতা ২১। দিল্লি ১০টি সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়েছে পানীয় জলের এই গুণগত মাত্রা। সূচকগুলির মধ্যে অন্যতম হল, জলে আর্সেনিকের মত বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি। মোট নম্বর ১০। এই ১০ নম্বরে কোন শহর কত পেয়েছে তার ওপর নির্ধারিত হয়েছে তালিকা। কর্পোরেশনের যে জল পাইপ দিয়ে ঘরে ঘরে পৌঁছে যায় সেই জলের ওপরেই চলেছে পরীক্ষা নিরীক্ষা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget