এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীর, উত্তরপূর্বে সব ঘাঁটি জঙ্গি হামলা থেকে সুরক্ষিত রাখতে সেনাকে ১৪৮৭ কোটি টাকা অনুমোদন সরকারের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব ভারত ও দেশের অন্যান্য জায়গায় সেনাবাহিনীর ঘাঁটিগুলিকে সন্ত্রাসবাদী হামলার হাত থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে, সেখানকার নিরাপত্তায় যাবতীয় গলদ, ফাঁকফোকর ভরাট করতে ১৪৮৭ কোটি টাকা অনুমোদন করল প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি সূত্রের খবর, এই অর্থ বরাদ্দে চূ়ড়ান্ত ছাড়পত্র দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ১০ মাস সময়সীমা দিয়েছেন তিনি সেনা কর্তৃপক্ষকে। এর মধ্যে ঘাঁটিগুলির নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ সংস্কার করতে হবে। গোটা প্রক্রিয়ার রূপায়নে নজরদারি চালাতে বলা হয়েছে সেনার সদর কার্যালয়কে। এমন সময় এই অর্থ অনুমোদন করা হল, যে সময় নিরাপত্তা বাহিনীগুলির একাধিক ঘাঁটি নিশানা করে সন্ত্রাসবাদী হামলা চালানো হচ্ছে, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর রেষারেষি, বিদ্বেষ বাড়ছে ভারত, পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে। সরকারি সূত্রের খবর, ৬টি কম্যান্ডের মাধ্যমে সেনা ঘাঁটিগুলির বাইরের নিরাপত্তা জোরদার করা হবে। ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার পর লেফটেন্যান্ট জেনারেল ফিলিপ ক্যাম্পোসের নেতৃত্বাধীন কমিটির সুপারিশক্রমে সামরিক ঘাঁটিগুলির নিরাপত্তা অডিট করা হয়। ঘাঁটিগুলির নিরাপত্তা নিশ্চিদ্র করতে কী কী করা দরকার, সুপারিশ দিতে বলা হয়েছিল কমিটিকে। নিরাপত্তা অডিটের পর সেনাবাহিনীর তিন শাখার পরিচালন কর্তৃপক্ষকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) পাঠানো হয়, যাতে তারা বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো তৈরি সহ গোটা নিরাপত্তা ব্যবস্থাই নতুন করে সাজিয়ে নেয়। পঠানকোটের ভয়াবহ হামলার কয়েক মাস পর নিরাপত্তাবাহিনীর মোট ৩ হাজার ঘাঁটি, ভবনকে চিহ্নিত করা হয়।এর মধ্যে সেনা, নৌবাহিনী এ বায়ুসেনার মোট ৬০০ অতিমাত্রায় গুরুত্বপূর্ণ ভবন আছে। গত বছর জুলাইয়েও সরকার সেনা, নৌবাহিনী, বায়ুসেনাকে দেশজুড়ে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলির বাইরের নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যয়ের উল্লেখযোগ্য ক্ষমতা দেয় সরকার।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget