এক্সপ্লোর

ভীতি কাটিয়ে অঙ্ক হোক বন্ধু, বিশেষ কমিটি গঠন কেন্দ্রের

নয়াদিল্লি: পড়ুয়াদের মনে অঙ্ক-ভীতির মোকাবিলা কীভাবে করা সম্ভব, সেই সংক্রান্ত বিভিন্ন সুপারিশ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, শিক্ষাবিদ ও সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত ওই কমিটি আগামী তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তিনি যোগ করেন, তেলঙ্গনার উপ-মুখ্যমন্ত্রী কদিয়াম শ্রীহরির নেতৃত্বে গঠিত আরেকটি প্যানেল গঠন করা হয়েছে। তাদের কাজ হবে শিক্ষকদের আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণকে আধুনিক করা। এই কমিটিও তিনমাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

জাভড়েকর বলেন, ২০১৭ সালের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভেতে উঠে এসেছে যে, অধিকাংশ পড়ুয়াদের মনে জটিল অঙ্ক নিয়ে একটা ভীতি রয়েছে। আমরা গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিংহ চুদাসামার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। চেষ্টা করা হবে, এই আতঙ্ক কাটিয়ে অঙ্ককে একটি পড়ুয়া-বান্ধব বিষয় হিসেবে তুলে ধরা যায়।

প্রসঙ্গত, সমীক্ষাটি গত বছরের নভেম্বর মাসে দেশব্যাপী সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুলের তৃতীয়, পঞ্চম ও অশ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে করা হয়। সমীক্ষায়  তৃতীয় ও পঞ্চম শ্রেণির জন্য ভাষা ও অঙ্ক বিষয়ের ওপর ৪৫টি নমুনা প্রশ্ন এবং অষ্টম শ্রেণির ক্ষেত্রে ৬০টি প্রশ্ন দেওয়া হয় অঙ্ক, ভাষা, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয়ের ওপর।এর মাধ্যমে দেশের ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০০ জেলার অন্তর্গত প্রায় ১.১ লক্ষ স্কুলের ২৫ লক্ষ পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা হয়।

জাভড়েকরের দাবি, সম্প্রতি এনসিইআরটি সম্মেলনে উপস্থিত হওয়া ৬টি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং অন্যান্য রাজ্যগুলির শিক্ষাসচিবরা সকলেই একবাক্য স্বীকার করেছেন যে, শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget