এক্সপ্লোর

ইউপিএসসি পাশ না করেও হতে পারেন কেন্দ্রীয় সরকারি আমলা, দরজা খুলল মোদী সরকার

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব পদে এবার বেসরকারি ক্ষেত্রে কর্মরত পেশাদাররাও আবেদন করতে পারেন। বেশ কয়েকটি ক্ষেত্রে এমনই সুযোগ করে দিল নরেন্দ্র মোদী সরকার। সংবাদপত্রগুলিতে একটি বিজ্ঞাপন বেরিয়েছে, তাতে জানানো হয়েছে এ ব্যাপারে। বিজ্ঞাপনে ১০টি পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে, বেসরকারি ক্ষেত্রে কর্মরতরাও আবেদন করতে পারেন। যাঁদের শুল্ক, আর্থিক পরিষেবা, আর্থিক ক্ষেত্র, কৃষি, সমবায় ও কৃষক উন্নয়ন, সড়ক পরিবহণ ও রাজপথ, জাহাজ ক্ষেত্র, পরিবেশ, বনাঞ্চল, জলবায়ু পরিবর্তন, নতুন ও পুনর্ব্যবহার যোগ্য শক্তি, অসামরিক উড়ান ও বাণিজ্যের মত ক্ষেত্রগুলি সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা রয়েছে, তাঁরা আবেদনপত্র পাঠানোর যোগ্য। কেন্দ্রীয় কর্মী প্রশিক্ষণ বিভাগ ইস্যু করেছে এই সার্কুলার। তাতে বলা হয়েছে, ভারত সরকার প্রতিভাধর ও লক্ষ্যে স্থির ভারতীয় নাগরিকদের আমন্ত্রণ করছে, যাঁরা যুগ্ম সচিব স্তরের পদে যোগ দিয়ে দেশ গঠনে অংশীদার হতে চান। চুক্তির মেয়াদ হবে চাকরিতে যোগ দেওয়ার তারিখ থেকে ৩ বছর অবধি, তারপর যোগ্যতার গুণমানের ভিত্তিতে তা ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যাঁরা এই সব পদের জন্য আবেদন করবেন, তাঁদের বয়স ১ জুলাই, ২০১৮-তে অন্তত ৪০ বছর হতে হবে, স্বীকৃতিপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে থাকতে হবে অন্তত স্নাতক স্তরের সার্টিফিকেট। বেসরকারি ক্ষেত্রের যোগ্য পেশাদাররা তো বটেই, রাজ্য বা কেন্দ্রীয় সরকারে কর্মরত অফিসাররাও এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। বিরোধী দলগুলি অবশ্য কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, সরকার বিজেপি-আরএসএস কর্মীদের দিয়ে আইএএস স্তরের পদগুলি ভরাতে চাইছে, তাই বেসরকারি সংস্থার কর্মী নিতে চেয়ে এমন সার্কুলার।

সেরা শিরোনাম

Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget