এক্সপ্লোর

প্রতি মাসে ৪ টাকা করে বাড়বে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: এবার থেকে প্রতি মাসে ৪ টাকা করে বাড়বে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। আগামী বছরের মার্চ মাসের মধ্যে সব ভর্তুকি তুলে দেওয়াই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। আজ এমনই জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফলে মধ্যবিত্তদের উপর খরচের বোঝা বাড়ল।। এর আগে গত বছরের ১ জুলাই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে প্রতি মাসে রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু দু টাকা করে বাড়াতে বলেছিল কেন্দ্রীয় সরকার। তারপর থেকে ১০ বার রান্নার গ্যাসের দাম বেড়েছে। এবার ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার লক্ষ্যে প্রতি মাসে ৪ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলেছেন, গত ৩০ মে রান্নার গ্যাসের দাম প্রতি মাসে ৪ টাকা করে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তুকি অবলুপ্ত না হওয়া পর্যন্ত দাম বাড়ানো চলবে। এই নির্দেশের পর দু বার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১ জুলাই শেষবার দাম বাড়ানো হয়। সেবার রান্নার গ্যাসের দাম বাড়ে সিলিন্ডারপ্রতি ৩২ টাকা। গত ৬ বছরে এটাই একধাক্কায় সবচেয়ে বেশি দাম বাড়া। এখন প্রতিটি পরিবারকে বছরে ১২টি করে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়। এর বেশি সিলিন্ডার প্রয়োজন হলে সেগুলি বাজারদরে কিনতে হয়। কেন্দ্রীয় সরকার এবার ভর্তুকি ব্যবস্থাই তুলে দিতে চাইছে। পেট্রোলিয়াম মন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, দেশে ১৮.১১ কোটি গ্রাহক ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস নেন। এর মধ্যে আড়াই কোটি গরিব মহিলাও আছেন। তাঁরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন। ২.৬৬ কোটি গ্রাহক ভর্তুকিহীন রান্নার গ্যাস নেন।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget