এক্সপ্লোর

অধিকৃত কাশ্মীর, বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের জবাব দিতে হবে পাকিস্তানকে: মোদী

নয়াদিল্লি: দেশের নিরাপত্তাকে বিঘ্নিত না করে সংবিধান মেনে জম্মু ও কাশ্মীরের সব স্তরের মানুষের ‘ক্ষোভ’ নিরাময়ে প্রস্তুত কেন্দ্র। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, পাকিস্তানকেও একহাত নিলেন। বললেন, কাশ্মীরকে আন্তর্জাতিক মহলে তোলার আগে অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি করুক ইসলামাবাদ। এদিন রাজধানীতে কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করেন মোদী। বৈঠকে উপস্থিত ছিল রাজ্যের শাসক তথা এনডিএ শরিক পিডিপি এবং বিরোধীরা। উপত্যকায় অশান্তির মূল কারণ হিসেবে সীমান্ত পার থেকে পাকিস্তানের সন্ত্রাস পাচারকে দায়ী করেন মোদী। এদিন প্রায় চার-ঘ্ণ্টা ধরে ম্যারাথন বৈঠক হয়। সেখানে কাশ্মীরিদের আস্থা অর্জনে কেন্দ্রকে অবিলম্বে কিছু আপাত দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেয় বিরোধী দলগুলি। এরমধ্যে পেলেট-গান ব্যবহার রোধ থেকে শুরু করে উপত্যকার কিছু এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনকে (আফস্পা) শিথিল করার পরামর্শও দেওয়া হয় বিরোধীদের তরফে। পাশাপাশি, এ-ও প্রস্তাব দেওয়া হয়, কাশ্মীরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হোক। তবে, কেন্দ্র এদিন কোনও প্রতিশ্রুতি দেয়নি। উল্টে মোদী বলেন, আমরা একটা জাতীয় অনুভূতির বিষয়ে অঙ্গীকারবদ্ধ যে, দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনও আপস সম্ভব নয়। তবে, একইসঙ্গে মোদী জানিয়ে দেন, সংবিধান মেনে জম্মু ও কাশ্মীরের সকল স্তরের মানুষের ‘ক্ষোভ’ নিরাময়ে প্রস্তুত সরকার। বস্তুত, এই নিয়ে এক সপ্তাহে দুবার তিনি কাশ্মীরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করলেন এবং আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন। এর জন্য তিনি সব পক্ষকেই স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে, এই মঞ্চকে ব্যবহার করে পাকিস্তানকেও একহাত নেন মোদী। প্রধানমন্ত্রীর মতে, যেখানে পাক-অধিকৃত কাশ্মীর এবং বালোচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হয়ে চলেছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জবাবদিহি করা উচিত। তাঁর অভিযোগ, তা না করে জম্মু ও কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতেই ব্যস্ত ইসলামাবাদ। একদিকে, যেখানে কাশ্মীর নিয়ে আলোচনা চালাচ্ছেন মোদী, সেখানেই এদিন কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হল লোকসভায়। প্রস্তাব পাশ হওয়ার পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার এমন ঘটনা ঘটল, যেখানে লোকসভা ঐকমত্য দেখিয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই জিএসটি বিল নিয়ে একইরকম ঐকমত্যের সাক্ষী থেকেছে লোকসভা।  

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget