এক্সপ্লোর

কালো টাকার মালিকদের অর্ধেক টাকা ফিরিয়ে দিচ্ছে কেন্দ্র, তোপ রাহুলের

নয়াদিল্লি: আয়কর আইনের সংশোধনী নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, সরকার কালো টাকার মালিকদের সাহায্য করছে। সংসদের বাইরে অমেঠির কংগ্রেস সাংসদ বলেছেন, আয়কর আইনে সংশোধন এনে বেআইনি নগদ অর্থের অর্ধেক কালো টাকার মালিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গতকালই কর সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এর মাধ্যমে নোট বাতিলের পর হিসাববহির্ভূত অর্থের ওপর কর দিয়ে তা আইনি করার সংস্থান রাখা হয়েছে। যাঁরা স্বেচ্ছায় ব্যাঙ্কগুলির কাছে কালো টাকা ঘোষণা করবেন, তাঁরা সারচার্জ ও জরিমানা সহ ৫০ শতাংশ কর দিয়ে বাকি টাকা সাদা করার সুযোগ পাবেন। লোকসভায় এদিন বিরোধী সাংসদদের ওয়াক আউট সম্পর্কে রাহুল বলেছেন, মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রথা রয়েছে সংসদে। কিন্তু এই প্রথম নাগরোটায় নিহত সেনা জওয়ানদের প্রতি কোনও শ্রদ্ধা নিবেদন করা হয়নি। এজন্য বিরোধীরা ওয়াক আউট করেছে। উল্লেখ্য, এদিন সভা শুরু হতেই বিরোধী সদস্যরা জম্মুর সেনা শিবিরে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর আর্জি জানান। কিন্তু বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, এই যুক্তিতে অধ্যক্ষ সেই আর্জি খারিজ করে দেন। রাহুলের অভিযোগের জবাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, কংগ্রেস দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও কংগ্রেস রাজনীতি করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।  তিনি বলেন, অধ্যক্ষ জানান যে, নাগরোটায় চিরুনি তল্লাশি চলছে। অভিযান শেষ হওয়ার পরই সেনা জওয়ানদের প্রতি লোকসভায় শ্রদ্ধা জানানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও বলেছেন, এ ধরনের সংকীর্ণ রাজনীতিকে দেশের মানুষ ঘৃণা করেন। কংগ্রেস আলোচনা চায় না।পাশাপাশি সংসদ সচল থাকুক, এমনটাও চায় না। কংগ্রেসের আচরণ নাগরোটার শহিদ জওয়ানদের প্রতি অপমান বলেও মন্তব্য করেছেন নাইডু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget