এক্সপ্লোর

কুলভূষণ ইস্যুতে আগামীকাল সংসদে বিবৃতি দেবে সরকার, জানালেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: পাকিস্তানে কুলভূষণ যাদবের পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সে বিষয়ে আগামীকাল লোকসভায় সরকার বিবৃতি দেবে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ লোকসভায় জিরো আওয়ারে বিরোধীদের বিক্ষোভের মুখে এই মন্তব্য করেন সুষমা। আজ লোকসভায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা, এআইএডিএমকে সহ বিভিন্ন দলের সাংসদরা পাকিস্তানে কুলভূষণের মা ও স্ত্রীকে হেনস্থার প্রতিবাদে সরব হন। তৃণমূল সাংসদ সৌগত রায় পাকিস্তানের আচরণকে দ্বিচারিতা বলে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে সুষমার বিবৃতি দাবি করেন। লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে কুলভূষণকে দেশে ফেরানোর দাবি জানান। শিবসেনা সাংসদ অরবিন্দ সাবন্ত বলেন, ভারতের এ বিষয়ে নীরব থাকলে চলবে না। এআইএডিএমকে সাংসদ এম থাম্বিদুরাই বলেন, একজন মহিলাকে মঙ্গলসূত্র খুলতে বলা দেশের অপমান। সুষমা সেই সময় লোকসভায় ছিলেন। তিনি আগামীকাল বিবৃতি দেওয়ার কথা জানান। সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকে কুলভূষণের সঙ্গে দেখা করার সুযোগ পান তাঁর মা ও স্ত্রী। তবে তাঁদের মাঝে ছিল কাচের দেওয়াল। কুলভূষণের স্ত্রী ও মাকে হেনস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। কুলভূষণের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাঁর স্ত্রী ও মায়ের মঙ্গলসূত্র, বালা ও টিপ খুলতে বাধ্য করা হয়। কুলভূষণের স্ত্রীর জুতোও সন্দেহজনক মনে হওয়ায়, সেটি খুলতে বাধ্য করা হয়। ভারত এই আচরণের নিন্দা করেছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget